শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
বিশ্বকাপে কপাল খুললো বাংলাদেশ নারী দলের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৮:৩০ পিএম আপডেট: ১৯.০৪.২০২৫ ৮:৩২ PM

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে শেষ বাছাই পর্বের ম্যাচে বড় ব্যবধানে হারলেও শেষ পর্যন্ত নেট রান রেটে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে ভারতের বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে নিগার সুলতানার দল।

শনিবার (১৯ এপ্রিল) বাছাইপর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে মাত্র ১০.৫ ওভারে ৬ উইকেটে হারিয়েও কাঙ্ক্ষিত সময়ের মধ্যে লক্ষ্যে পৌঁছাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ফলে সমান পয়েন্ট হলেও বাংলাদেশের চেয়ে পিছিয়ে পড়ে তাদের নেট রান রেট, আর তাতেই বিশ্বকাপের দরজা বন্ধ হয়ে যায় ক্যারিবীয় নারীদের জন্য।

বাছাইপর্বে বাংলাদেশ নারী দল ৫ ম্যাচে ৩ জয় ও ২ পরাজয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে। নেট রান রেট ছিল ০.৬৩৯। সমান সংখ্যক জয় ও পয়েন্ট পেয়েও ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট ছিল ০.৬২৬, যা শেষ পর্যন্ত তাদের জন্য কাল হয়।

এদিন ওয়েস্ট ইন্ডিজ নারী দল টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। থাইল্যান্ডের ইনিংস থামে ৪৬.১ ওভারে ১৬৬ রানে। থাইল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন নাথাকান চানথান, যিনি ৯৮ বল মোকাবেলায় দৃঢ় প্রতিরোধ গড়েন। ক্যারিবীয় বোলারদের মধ্যে আফি ফ্লেচার ও আলিয়াহ আলেইন গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই মারমুখী ভঙ্গিতে খেলতে থাকে। অধিনায়ক হ্যালি ম্যাথিউস ২৯ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার সঙ্গে কিয়ানা জোসেপ ১২ বলে ২৬ ও চিন্নেল্লা হেনরি ১৭ বলে ৪৮ রান করেন। তবে ম্যাচের প্রথম ওভারে মাত্র ৯ রান তুলতেই মূল্য দিতে হয় ওয়েস্ট ইন্ডিজকে, কারণ ১০.১ ওভারে ১০ রানের ব্যবধানে পিছিয়ে থাকায় সময়ের লক্ষ্য পূরণে ব্যর্থ হয় দলটি।

ফলে ২০২৫ সালের সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে স্বাগতিক ভারতসহ সরাসরি কোয়ালিফাই করা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বাছাইপর্ব থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আয়োজক পাকিস্তান এবং বাংলাদেশ।

বিশ্বমঞ্চে জায়গা পাওয়ায় বাংলাদেশ নারী দলের সামনে এখন বড় সুযোগ নিজেদের প্রমাণের। ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়দের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়ার আহ্বানও এসেছে ইতোমধ্যে।

স্বদেশ প্রতিদিন/এনআর








Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close