রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● লং মার্চ-মিছিল নয়, সংসদে আলোচনায় আসুন: চিফ হুইপ      ● বন্যার্তদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান পার্বত্য মন্ত্রীর      ● বুদ্ধের আদর্শে গড়ে উঠতে পারে শান্তিময় সমাজ: রিজভী      ● পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু      ● বৃহত্তর কুমিল্লা সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ      ● সাত দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উৎসবের উদ্বোধন      ● ১৬ ঘন্টার ব্যবধানে সন্ধানী ক্লিনিকে আবারো হামলা       ● আধুনিক কৃষিপদ্ধতিতে বদলে যাচ্ছে গ্রামের চিত্র      ● কম খরচে সবজি চাষে লাভের মুখ দেখছেন কৃষক      ● স্বাস্থ্যসচেতনতায় পুষ্টি ও পরিচ্ছন্নতার গুরুত্ব      ● ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার      ● শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সম্পৃক্ত করার আহ্বান      
বাংলাদেশে ভ্রমণ সতর্কতায় নাগরিকদের যে পরামর্শ দিলো যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৮:৩৫ পিএম আপডেট: ১৯.০৪.২০২৫ ৯:০৩ PM

গত শুক্রবার (১৮ এপ্রিল) বাংলাদেশে ভ্রমণ নিয়ে নতুন সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ২০২৪ সালের গ্রীষ্মে অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশে নাগরিক অস্থিরতা এবং সহিংস সংঘাত অনেকটা কমে এসেছে। তবে মাঝে মাঝে বিক্ষোভ সহিংস হয়ে উঠতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

নতুন ভ্রমণ সতর্কতায় বড় কোনো সমাবেশ বা জমায়েতে মার্কিন নাগরিকদের অংশ না নিতে পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এগুলো খুব দ্রুত সহিংসতায় রূপ নিতে পারে। বিশেষ করে ঢাকার কূটনৈতিক এলাকার বাইরে চলাফেরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মার্কিন কর্মকর্তা-কর্মচারীদের জন্য। ঢাকার বাইরে কোথাও যেতে হলে বিশেষ অনুমতির নিতে হবে। তবে কক্সবাজার ও সিলেটের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।

এছাড়াও, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল- যেমন খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান, পর্যটন বা ভ্রমণের জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। সেখানে মাঝে মাঝে সন্ত্রাস, অপহরণ ও সহিংসতার ঘটনা ঘটে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ‘জনাকীর্ণ এলাকায় পকেটমারদের থেকে সাবধান থাকতে হবে। ঢাকাসহ বড় শহরগুলোতে ছিনতাই, ডাকাতি ও মাদক পাচারের মতো অপরাধ ঘটে থাকে। তবে বিদেশিদের টার্গেট করার কোনো নির্দিষ্ট প্রবণতা দেখা যায়নি।’

মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ভ্রমণ সতর্কতা হালনাগাদ করা হয় বলেও জানানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশে ভ্রমণ   যুক্তরাষ্ট্র     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close