শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের      ● ভ্রু ও চোখের পাতা ঘন করার সহজ ঘরোয়া উপায়      ● ১৮তম বিজেএস পরীক্ষায় সারাদেশে ১৩তম ঢাবির পারভেজ রহমান      ● ধুনটে পৃথক মামলায় ৫ আসামি গ্রেপ্তার      ● কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে কারা?      ● আজ স্বপ্ন দেখার দিন      ● আজ মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ, খেলা শুরু বিকেল ৩টায়      ● প্রাইমারির ভেরিফিকেশনে বাদ পড়াদের হাহাকারে সয়লাব ফেসবুক      ● বড় ধাক্কা সামলেও ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ খান      
ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪০ পিএম

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। একই সঙ্গে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ ও হুমকি মোকাবিলায় দেশগুলোর সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহ চলাকালে ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন লাভরভ। রুশ দূতাবাসের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের প্রকাশিত বৈঠকের বিবরণেও ওই দিন দুই নেতার সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে সাধারণ পরিষদের অধিবেশনের আলোচ্যসূচিতে থাকা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি রাষ্ট্রগুলোর মধ্যে সংলাপের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদকে একটি প্রতিনিধিত্বশীল ও গুরুত্বপূর্ণ ফোরাম হিসেবে উল্লেখ করেন।

লাভরভ আশা প্রকাশ করেন, চলমান অধিবেশনের কার্যক্রম পেশাদারভাবে পরিচালিত হবে এবং তা রাজনৈতিকীকরণমুক্ত থাকবে। বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ ও হুমকি মোকাবিলায় দেশগুলো যাতে সম্মিলিতভাবে কাজ করতে পারে, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।

বৈঠকে সাধারণ পরিষদের অভ্যন্তরীণ পরিবেশ উন্নত করা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে সংলাপের পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ড. খলিলুর রহমান ২০২৬ সালের ২ জুন সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন এবং ৮ সেপ্টেম্বর অধিবেশনের কার্যক্রম শুরু হয়। তাঁর সভাপতিত্বের এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য—‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’।

বৈঠকের শেষ পর্যায়ে ড. খলিলুর রহমানের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  খলিলুর রহমান   সের্গেই লাভরভ   রাশিয়া   বাংলাদেশ   জাতিসংঘ   জাতিসংঘ সাধারণ পরিষদ   ইউএনজিএ ৮১   ড. খলিলুর রহমান   রুশ পররাষ্ট্রমন্ত্রী   আন্তর্জাতিক কূটনীতি   বৈশ্বিক সংকট   আন্তর্জাতিক সংলাপ   নিউইয়র্�  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close