শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে কারা?      ● আজ স্বপ্ন দেখার দিন      ● আজ মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ, খেলা শুরু বিকেল ৩টায়      ● প্রাইমারির ভেরিফিকেশনে বাদ পড়াদের হাহাকারে সয়লাব ফেসবুক      ● বড় ধাক্কা সামলেও ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ খান      ● ইরানের ৭ দিনের প্রস্তাব, শর্ত মানলে খুলবে হরমুজ      ● হুথি হামলার মধ্যে সৌদি সেনাদের প্রস্তুত থাকার আহ্বান গ্র্যান্ড মুফতির      ● জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ, ম্যানহাটনে বিএনপির আনন্দ মিছিল      ● ফখরুলের গাড়িবহরে হামলা মামলায় সোহেল হোসেন গ্রেপ্তার      ● ২৫ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?      ● জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া মাছ-সবজির বাজার      ● নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান      
কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে কারা?
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩০ পিএম

জাপানের নাগোয়ায় চলমান ২০২৬ এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশসহ টেস্ট খেলুড়ে চার দেশ। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সরাসরি শেষ আটে জায়গা করে নিয়েছে তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ।

টুর্নামেন্টের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৯ সেপ্টেম্বর চতুর্থ কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। সেখানে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ হবে প্রাথমিক পর্বের ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল।

‘বি’ গ্রুপে খেলছে মালয়েশিয়া, হংকং ও ওমান। টেস্ট খেলুড়ে দেশগুলোর তুলনায় এই তিন দলের অভিজ্ঞতা ও শক্তিমত্তা কম হওয়ায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সামনে তুলনামূলক সহজ প্রতিপক্ষ আসতে পারে। এই গ্রুপ থেকে যে দলই চ্যাম্পিয়ন হোক, তাদের বিপক্ষেই শেষ আটের লড়াইয়ে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ সময় ২৯ সেপ্টেম্বর বেলা ১১টায় কোরোইজি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল।

তবে শেষ আটের বাধা পেরিয়ে সেমিফাইনালে উঠতে পারলে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, প্রথম কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ দল।

পাকিস্তান সেই ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালে উঠলে ১ অক্টোবর প্রথম সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হবে তারা। অর্থাৎ কোয়ার্টার ফাইনাল পেরোতে পারলে শেষ চারে পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

অন্যদিকে বাকি দুই কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ দল। আরেক কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল।

‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান ও নেপাল। ফলে ওই গ্রুপের ফলের ওপর নির্ভর করবে ভারত ও শ্রীলঙ্কার কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ।

সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ার সুযোগ থাকলেও সেমিফাইনালে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। শেষ চারে উঠতে পারলে পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ের সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ ক্রিকেট   এশিয়ান গেমস ২০২৬   এশিয়ান গেমস ক্রিকেট   বাংলাদেশ বনাম পাকিস্তান   তাওহীদ হৃদয়   কোয়ার্টার ফাইনাল   সেমিফাইনাল   পাকিস্তান ক্রিকেট   ভারত ক্রিকেট   শ্রীলঙ্কা ক্রিকেট   আফগানিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close