বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
মুশফিক-মিরাজদের সঙ্গে জন্মদিন উদ্‌যাপন করলেন হেড কোচ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬:৫৭ পিএম

৬২ পেরিয়ে ৬৩-এ পা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ ফিল সিমন্স।

শুক্রবার (১৮ এপ্রিল) ছিল তার ৬৩ তম জন্মদিন। জাতীয় দলের খেলোয়াড় মুশফিক-মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করেছেন সিমন্স।

জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে জাতীয় দল এখন সিলেটে অবস্থান করছে, সেখানেই গ্র্যান্ড সিলেট হোটেলের বলরুমে কেক কেটে জন্মদিন উদযাপনের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবাল। ভিডিওতে দেখা যায়, সিমন্সের কেক কাটার সময় মুশফিক, মুমিনুল হক, মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানাসহ অন্যান্য ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দিনকেও দেখা গেছে সিমন্সের কেক কাটার সময়। মজার ছলে কেউ একজন জানতে চেয়েছেন, সিমন্সের বয়স ৬৬ কিনা! ভুল ধরিয়ে দিয়ে বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘এবার ৬২ বছর হয়েছে।’ মিরাজের ছেলে ও তাইজুলের মেয়েকেও জন্মদিনের কেক খাইয়ে দিয়েছেন সিমন্স।

এদিকে শিষ্যদের কাছে জন্মদিনের উপহার হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে জয় চেয়েছেন সিমন্স।

তিনি বলেছেন, ‘জন্মদিনের উপহার চাই না। তবে প্রথম টেস্ট জিতলে ভালো একটা উপহার হবে এটা।’
 
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট লড়াইয়ে এখন পর্যন্ত ১৮ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৮টি এবং জিম্বাবুয়ে জিতেছে ৭ টি। বাকি ৩ টি ম্যাচ হয়েছে ড্র। সর্বশেষ এই দুই দল মুখোমুখি হয়েছিল ২০২১ সালে, হারারেতে। ওই ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল ২২০ রানের বড় ব্যবধানে।

উল্লেখ্য, বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের ম্যাচ দুটি হবে দুটি ভিন্ন ভেন্যুতে। দ্বিতীয় টেস্ট ২৮ এপ্রিল শুরু হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জন্মদিন   হেড কোচ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close