শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রাথমিক শিক্ষকদের আন্তঃজেলা বদলি শুরু বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৯:১৪ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তঃজেলা (একই বিভাগের অভ্যন্তরে) অনলাইন বদলি শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে।

বুধবার (১৬ এপ্রিল) বদলির সময়সূচি ও শর্ত উল্লেখ করে মাঠ পর্যায়ে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

জানা যায়, ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সহকারী শিক্ষকরা অনলাইনে আবেদন করবেন। ২০ এপ্রিল প্রধান শিক্ষক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। এছাড়াও ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সহকারী উপজেলা বা থানা, প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক যাচাই সম্পন্ন করতে হবে। সেই সাথে উপজেলা বা থানা শিক্ষা অফিসার ২৪ এপ্রিল ও ২৫ এপ্রিল পর্যন্ত  প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

আরো জানা যায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ২৬ এপ্রিল ও ২৭ এপ্রিল পর্যন্ত এবং ২৮ এপ্রিল সিস্টেম কর্তৃক স্বয়ংক্রিয় মনোনয়ন শেষে যথাক্রমে ২৯ এপ্রিল ও ৩০ এপ্রিল পর্যন্ত বিভাগীয় উপপরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

আদেশে বলা হয়েছে, শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে এক বা দুইটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিলের জন্য পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।  

যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকাতে বলা হয়েছে, ২০২৩ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে পাঠাতে। 

ইতোমধ্যে, ২১৬টি উপজেলা বা থানায় ১০ শতাংশের অধিক শিক্ষক অন্য উপজেলা থেকে বদলি হয়ে এসেছেন। সেক্ষেত্রে, উক্ত উপজেলাসমূহ আন্তঃজেলা বদলির আওতাবহির্ভূত থাকবে। এরই সাথে অবশিষ্ট ২৭১টি উপজেলা বা থানায় বদলি কার্যক্রম চলমান থাকবে।

উল্লিখিত, সময়সূচি অনুযায়ী সহকারী শিক্ষকদের আন্তঃজেলা (একই বিভাগের অভ্যন্তরে) অনলাইন বদলির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সব প্রধান শিক্ষককে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close