বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
ইউরোপে ভিসা-মুক্ত ভ্রমণ সুবিধা পাবে সৌদি নাগরিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৭:২৬ পিএম

সৌদি আরবের নাগরিকরা শিগগিরই ইউরোপের শেনজেন অঞ্চলে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ক্রিস্টোফ ফার্নাউড এ তথ্য নিশ্চিত করেছেন। ইইউ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে নেওয়া হয়েছে এই পদক্ষেপ বলে জানায় গালফ নিউজ।

এই সিদ্ধান্ত কার্যকর হলে সৌদি নাগরিকরা ইইউ’র ২৭টি দেশে স্বল্পমেয়াদি সফরের জন্য আর ভিসার প্রয়োজন পড়বে না। এর আগে সৌদি আরবসহ কুয়েত, বাহরাইন, কাতার ও ওমানের নাগরিকদের জন্য পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে ইউরোপীয় কমিশন।

উদ্যোগটি সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ প্রকল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটি অর্থনীতি বৈচিত্র্যময় করতে আন্তর্জাতিক সহযোগিতা ও পর্যটনে জোর দিচ্ছে।

এদিকে, জিসিসি দেশগুলো ‘গ্রান্ড ট্যুরস’ নামে একটি যৌথ ভিসা চালুর পরিকল্পনা করছে, যার মাধ্যমে পর্যটকরা একাধিক দেশ ঘুরতে পারবেন। যদিও এর সূচনার নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।

সূত্র: গালফ নিউজ

স্বদেশ প্রতিদিন/এমএম

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close