শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৮:০৭ পিএম

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে জাতীয় দল। রোববার (১৪ এপ্রিল) বিকেল ৫টা ৩৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে তারা। এরপর সিলেটে যাবেন শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনরা, যেখানে হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। এবার পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে বাংলাদেশ সফরে এসেছে সফরকারীরা।

চোট থেকে সেরে উঠে ফিরেছেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার উইলিয়ামস। ছুটি কাটিয়ে দলে যোগ দিয়েছেন ক্রেইগ আরভিনও। এ ছাড়া স্কোয়াডে ফিরেছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা। তরুণ পেসার নিউম্যান নিয়ামুরির পরিবর্তে সুযোগ পেয়েছেন তিনি। সবমিলিয়ে ১৫ সদস্যের দল নিয়ে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে।

গত ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা শেষ টেস্ট স্কোয়াড থেকে তিনটি পরিবর্তন এনেছে তারা। উইকেটরক্ষক ব্যাটার জয়লর্ড গুম্বির বদলে দলে ফিরেছেন টাফাডজোয়া সিগা, যিনি ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের পর আবার টেস্ট দলে ফিরলেন।

গত ফেব্রুয়ারিতে এক ইনিংসে ৭ উইকেট নিয়ে আলোচনায় আসেন পেসার ব্লেসিং মুজারাবানি। এবারের সিরিজেও পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন তিনি। তার সঙ্গী বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভা। এছাড়া লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা আছেন একমাত্র আনক্যাপড খেলোয়াড় হিসেবে।

টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত বছর এলেও, চার বছর পর বাংলাদেশে টেস্ট খেলতে এসেছে জিম্বাবুয়ে। সর্বশেষ ২০২০ সালে তারা এখানে টেস্ট খেলেছিল, যেখানে ইনিংস ও ১০৬ রানে হেরেছিল সফরকারীরা। এবারের দুই টেস্টের প্রথমটি শুরু হবে ২০ এপ্রিল, সিলেটে। দ্বিতীয় ও শেষ ম্যাচ চট্টগ্রামে, ২৮ এপ্রিল থেকে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সামনে রেখে ১৩ এপ্রিল থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। প্রথম দিন ক্যাম্পে ছিলেন ১০ ক্রিকেটার। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করে পরদিন যোগ দিয়েছেন আরও ৫ জন। প্রথম দিন থেকেই ক্যাম্পে কাজ করছেন কোচিং স্টাফের সবাই, হেড কোচ ফিল সিমন্স, মোহাম্মদ সালাহউদ্দিন, জেমস প্যামেন্ট ও আন্দ্রে অ্যাডামস।

স্বদেশ প্রতিদিন/এএএম






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close