বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পিএসএল অভিষেকে ৩ উইকেট নিয়ে রিশাদের বাজিমাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১০:২৩ AM

বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন পিএসএলে নিজের প্রথম ম্যাচেই নজর কেড়েছেন দুর্দান্ত পারফরম্যান্সে। লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নেমে ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩টি মূল্যবান উইকেট তুলে নিয়ে দলের বড় জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

রোববার (১৩ এপ্রিল) রাওয়ালপিন্ডিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচে অভিষেক হয় ২২ বছর বয়সি রিশাদের। এর আগের ম্যাচে একাদশে জায়গা না পেলেও দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরেন এই টাইগার স্পিনার।

টস হেরে প্রথমে ব্যাট করে লাহোর নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ২১৯ রান। ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেন ফখর জামান (৩৯ বলে ৬৭) ও স্যাম বিলিংস (১৯ বলে অপরাজিত ৫০)। রিশাদও ১ বলে ১ রানে অপরাজিত থাকেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে কোয়েটা। রিশাদ প্রথমে আউট করেন রাইলি রুশোকে, পরে তুলে নেন মোহাম্মদ আমির ও আবরারের উইকেট। শেষ পর্যন্ত কোয়েটা হারে ৭৯ রানে, আর ম্যাচসেরা পারফরম্যান্সে আলাদা করে আলোচনায় আসেন রিশাদ।

এদিকে এবার পিএসএলের ড্রাফট থেকে দল পেয়েছিলেন আরও দুই বাংলাদেশি ক্রিকেটার, লিটন দাস ও নাহিদ রানা। তবে চোটের কারণে লিটন দেশে ফিরেছেন। অন্যদিকে নাহিদ একটি টেস্ট শেষ করে পিএসএলে যোগ দেবেন বলে জানা গেছে। তিনি পেশোয়ার জালমির হয়ে খেলবেন, তবে টুর্নামেন্টের শুরুতে ৫টি ম্যাচ মিস করতে পারেন।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close