বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নববর্ষ উপলক্ষে চারুকলায় নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৪:১৫ পিএম

সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিশ, র‌্যাব ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের মাধ্যমে এই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) সকাল থেকে প্রত্যেককে পরিচয় দিয়ে প্রবেশ করতে হচ্ছে চারুকলা অনুষদের গেটে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমেও নিরাপত্তা সম্মুন্নত রাখার চেষ্টা চলছে।

রমনা থানার ডিসি মাসুদ আলম এক সংবাদমাধ্যমে এ বিষয়ে বলেন, প্রতিবছরের মতো এবারও আমাদের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে চারুকলায়। তবে শনিবারের (১২ এপ্রিল) ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

তিনি আরো বলেন, প্রবেশমুখ, স্টেজ, মোটিফ তৈরির স্থানেও রয়েছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সব মিলিয়ে এখানে প্রায় ৬০-৭০ জনের ফোর্স রয়েছে আমাদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন বলেন, সবার ভিন্ন দলীয় সমর্থন থাকতে পারে কিন্তু ন্যায়-অন্যায়ের ব্যাপারে সবার একমত হওয়া জরুরি। আমরা এখনো দেখছি, গত পনের বছরের অপকর্মকে একদল শিক্ষিত মানুষ সমর্থন দিয়ে যাচ্ছে এখনো। সেসব বিষয় মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close