বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চারুকলায় অগ্নিকাণ্ড পরিকল্পিত, রহস্যজনক নয়: ঢাবি সাদা দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৬:৪৭ পিএম

পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রার ঠিক পূর্ব মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভেতরে ফ্যাসিবাদের মুখোশ ও শান্তির প্রতীক পায়রার মোটিফে আগুন দেওয়ার ঘটনাকে পরিকল্পিত আখ্যা দিয়েছে ‘ঢাবি সাদা দল’। তারা বলেছে, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিতভাবে সংঘটিত নাশকতা।

শনিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘বাঙালি জাতির সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ পয়লা বৈশাখ। এই উপলক্ষ্যে আয়োজিত মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি যখন প্রায় শেষ পর্যায়ে, তখন ভোররাতে চারুকলা অনুষদের ভেতরে ফ্যাসিবাদের প্রতিকৃতি ও শান্তির পায়রার মোটিফে আগুন লাগানো নিছক কোনো দুর্ঘটনা নয়। এটি একটি সুপরিকল্পিত অগ্নিকাণ্ড। আমরা মনে করি, এই ঘটনার পেছনে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের দোসর কিংবা ঘাঁপটি মেরে থাকা তাদের সমর্থকদের হাত থাকার সম্ভাবনাই বেশি।’

তারা আরও বলেন, ‘চারুকলার মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন অগ্নিকাণ্ড ঘটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। শোভাযাত্রার প্রতিকৃতি ও অন্যান্য উপকরণ রক্ষায় প্রশাসনের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। স্বৈরাচার সরকারের পতনের প্রেক্ষাপটে এই আয়োজনকে কেন্দ্র করে সতর্ক থাকার প্রয়োজন ছিল আরও বেশি।’

ঢাবি সাদা দলের নেতারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, ‘এই অগ্নিকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।’

পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।


স্বদেশ প্রতিদিন/এমএম






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close