বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
উড়ন্ত প্লেনে অসুস্থ বাংলাদেশি নারী, ফ্লাইটের জরুরি অবতরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৬:২৯ পিএম

দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে মাঝআকাশে এক বাংলাদেশি নারী যাত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে পাকিস্তানের করাচিতে ফ্লাইটের জরুরি অবতরণ করা হয়। শুক্রবার (১১ এপ্রিল) ভোরে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটি অবতরণ করে।

ফ্লাইদুবাইয়ের এফজেড-৫০১ ফ্লাইটটি রাত ১ টায় দুবাই থেকে উড্ডয়ন করে। ভোর ৩ টার দিকে বিমানটিতে থাকা শ্রীমতি বেগম নামের এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে। ক্যাপ্টেন তৎক্ষণাৎ করাচি বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। খবর: দ্য ডন

স্থানীয় সময় ভোর ৩ টা ২০ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) দ্রুত চিকিৎসা সহায়তা পাঠিয়ে রোগীকে করাচির আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করে।

তবে যাত্রীদের দুর্ভোগ এখানেই শেষ হয়নি। জরুরি চিকিৎসা সহায়তার পর সকাল ৫ টা ১৫ মিনিটে বিমানটিতে একটি প্রযুক্তিগত ত্রুটি শনাক্ত হয়। ফলে ১৫৯ যাত্রীকে বিমানবন্দরের ট্রানজিট লাউঞ্জে সরিয়ে নেওয়া হয় এবং প্রায় ১০ ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়।

পরিস্থিতি সামাল দিতে ফ্লাইদুবাই দ্রুত দুবাই থেকে একটি বিশেষ টেকনিক্যাল টিম ও ককপিট ক্রু পাঠায়। মেরামত ও নিরাপত্তা পরীক্ষার পর স্থানীয় সময় দুপুর ১টা ২১ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা করে।

এক যাত্রী বলেন, ‘প্রথমে বুঝতেই পারিনি পরিস্থিতি এতটা জটিল হয়ে উঠবে। অসুস্থতার পর আবার যান্ত্রিক সমস্যায় পড়ায় অনেকটা সময় অপেক্ষায় কাটাতে হয়েছে। যদিও খাবার ও পানির ব্যবস্থা ছিল, তবুও অপেক্ষাটা বেশ কষ্টদায়ক ছিল।’

ঘটনার পর ফ্লাইদুবাই এক বিবৃতিতে জানায়, ‘যাত্রীদের নিরাপত্তা ও সেবা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। দুর্ঘটনাজনিত বিলম্বের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি অবস্থা ও যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র: দ্য ডন

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close