শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হামজার পর আসছে সামিত, শুরু হচ্ছে নতুন অধ্যায়
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৫:৪৩ পিএম

বাংলাদেশের ফুটবলে প্রবাসী তারকাদের আগমন যেন এক নতুন ধারা হয়ে উঠছে। ডেনমার্কে জন্ম নেওয়া জামাল ভূঁইয়া, ফিনল্যান্ডের তারিক কাজী ও সর্বশেষ ইংল্যান্ডের হামজা চৌধুরীর পর এবার সম্ভাবনার তালিকায় যুক্ত হলেন কানাডায় জন্ম নেওয়া সামিত সোম।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্র জানায়, সামিত বাফুফেকে জানিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান। এখন শুরু হচ্ছে তাঁর পাসপোর্ট তৈরির আনুষ্ঠানিকতা।

সহসভাপতি ফাহাদ করিম বলেন, ‘সামিত আমাদের জানিয়েছে সে খেলতে আগ্রহী। পাসপোর্টসহ অন্যান্য কাগজপত্র কীভাবে প্রস্তুত হবে, সে ব্যাপারেও জানতে চেয়েছে সে।’

আগামী ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাফুফে চাইছে, ওই ম্যাচ হওয়ার আগেই সামিতের সব আনুষ্ঠানিকতা শেষ করে তাঁকে দলে অন্তর্ভুক্ত করতে।

২৭ বছর বয়সী সামিত কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসির খেলোয়াড়। কানাডার অনূর্ধ্ব-২০ ও ২১ দলের হয়ে নিয়মিত খেললেও ২০২০ সালে দুবার খেলেছেন জাতীয় দলের হয়ে। তাই ফিফার অনুমতির একটি আনুষ্ঠানিক প্রক্রিয়াও প্রয়োজন হবে তাঁর ক্ষেত্রে।

এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার। লাল-সবুজের জার্সিতে সামিতের সম্ভাব্য অভিষেক বাংলাদেশের ফুটবল ইতিহাসে আরেকটি প্রবাসী অধ্যায়ের সংযোজন হতে পারে।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close