শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিউইয়র্কে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১০:০১ AM

নিউইয়র্কের হাডসন নদীর ওপর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৫ জন স্পেনের নাগরিক এবং অপরজন ছিলেন পাইলট। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি ম্যানহাটনের আশেপাশের আকাশে প্রায় ১৫ মিনিট ধরে উড়ছিল বলে জানা গেছে।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, স্পেনের পাঁচজন নাগরিকের পাশাপাশি ষষ্ঠ আরোহী ছিলেন পাইলট। শুক্রবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যম বলছে, হেলিকপ্টারে একজন পাইলট ছাড়াও ছিলেন দুই প্রাপ্তবয়স্ক ও তিন শিশু। ওই পাঁচ যাত্রী স্পেন থেকে আমেরিকা ভ্রমণে যাওয়া একই পরিবারের সদস্য ছিলেন। নিউইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটনের কাছে হাডসন নদীতে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে পর্যটকবাহী ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হন।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র সংবাদমাধ্যম এবিসি নিউজকে জানিয়েছে, বিধ্বস্ত হয়ে নদীতে পড়ার আগে ম্যানহাটনের আশপাশের আকাশে প্রায় ১৫ মিনিট উড্ডয়নরত অবস্থায় ছিল হেলিকপ্টারটি। ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি টেইল রোটর বা প্রধান রোটর ব্লেইড ছাড়াই নদীর পানিতে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শী ড্যানি হরবিয়াক নামের এক নারী এবিসি নিউজকে জানান, তিনি অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে হেলিকপ্টার পড়ার দৃশ্য দেখেছেন। তিনি বলেন, “আমি জোরে পাঁচ থেকে ছয়টি শব্দ শুনেছি, যেগুলো শূন্যে গুলি ছোড়ার মতোই। একইসঙ্গে টুকরাগুলোকে পড়তে দেখেছি।”

এরিক ক্যাম্পোভার্দ নামের আরেক প্রত্যক্ষদর্শী এবিসি নিউজকে বলেন, “আমি হাঁটছিলাম। সে সময় হেলিকপ্টারটি ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে নিচে পড়ে যায়।”

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেছেন, নিহতদের পরিবারকে অবহিত না করা পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না। দুর্ঘটনার কারণ তদন্তাধীন।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, হেলিকপ্টারটি আকাশ থেকে উল্টে পড়ে এবং তারপর হাডসন নদীতে পড়ে যায়। কর্মকর্তারা জানিয়েছেন, নিউ জার্সির উপকূল ধরে যাওয়ার জন্য জর্জ ওয়াশিংটন ব্রিজে বাঁক নেওয়ার পরপরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হেলিকপ্টারটি প্রায় ১৬ মিনিট ধরে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close