মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, নারীসহ আটক ১৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৯:৩৪ AM আপডেট: ১১.০৪.২০২৫ ৯:৩৬ এএম

রাজধানীর উত্তরায় অসামাজিক কার্যকলাপের দায়ে সাত নারীসহ অন্তত ১৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ওই হোটেলের বিভিন্ন কক্ষ থেকে নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টায় উত্তরা ৯ নম্বর সেক্টরে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়।

ঘটনার সতত্য নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ওই হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এরই সূত্র ধরে অভিযান চালালে সেখান থেকে অসামাজিক কাজে ব্যবহৃত জিনিসপত্র পেয়েছি।

তিনি বলেন, স্পা সেন্টারের আড়ালে সেখানে অসামাজিক কাজ হত। এসবের সঙ্গে জড়িতদের থানায় নেওয়া হয়েছে।

জানা যায়, ঢাকা-আশুলিয়া মহাসড়কের পাশে উত্তরা ৯ নম্বর সেক্টরে অবস্থিত হোয়াইট প্যালেস নামের হোটেলটিতে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ছত্রছায়ায় অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল একটি মহল। স্বৈরাচার আওয়ামী লীগের কয়েকজন নেতা মিলে ওই হোটেলটি পরিচালনা করে আসছিল। ওই হোটেল ঘিরে আরও বেশ কয়েকটি হোটেলে গড়ে ওঠায় অসামাজিক কার্যকলাপ।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close