শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আবুধাবিতে যুক্তরাষ্ট্র-রাশিয়া বন্দি বিনিময় সম্পন্ন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৮:৫৬ পিএম আপডেট: ১০.০৪.২০২৫ ৯:০৬ PM

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বন্দি বিনিময় সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স বার্তায় এ তথ্য নিশ্চিত করে।

বন্দি বিনিময়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিক কেসেনিয়া কারেলিনা মুক্তি পেয়েছেন। তাকে বিনিময় করা হয়েছে দ্বৈত জার্মান-রুশ নাগরিক আর্থার পেট্রোভের সঙ্গে, যিনি ২০২৩ সালে সাইপ্রাসে গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সংবেদনশীল মাইক্রোইলেকট্রনিক্স রপ্তানির অভিযোগ ছিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্স-এ এক পোস্টে বলেন, ‘আমেরিকান কেসেনিয়া কারেলিনা বিমানে করে যুক্তরাষ্ট্রে ফিরছেন। রাশিয়া তাকে এক বছরেরও বেশি সময় ধরে অন্যায়ভাবে আটকে রেখেছিল এবং প্রেসিডেন্ট ট্রাম্প তার মুক্তি নিশ্চিত করেছেন।’

এই বিনিময়ের আগে আবুধাবিতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফ ও রাশিয়ার এক ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তার মধ্যে আলোচনা হয় বলে জানা গেছে। সূত্র: আরব নিউজ

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close