বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ট্রান্সশিপমেন্ট বাতিলেও স্বাভাবিক বাংলাবান্ধা, নেপালে গেল ১৪৭ টন আলু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৮:৫৯ পিএম

তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানিতে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হলেও কোনো প্রভাব পড়েনি পঞ্চগড়ের চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকে এ স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানান বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ।

তিনি জানান, এদিন বিকেল পর্যন্ত বন্দরটি দিয়ে মোট ৪৯টি ট্রাক আমদানি পণ্য এবং ২৪টি ট্রাক রপ্তানি পণ্য এসেছে ও গেছে। এর মধ্যে রয়েছে ভুটান থেকে পাথর, নেপাল থেকে চিটাগুড় ও কাচ, ভারত থেকে আতপ চাল ও বোল্ডার পাথর। অন্যদিকে, নেপালে রপ্তানি হয়েছে রো-জুট, টিস্যু পেপার, কটন র‌্যাগসসহ ১৭১ মেট্রিক টন আলু।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন জানান, বৃহস্পতিবার ১৪৭ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত মোট ৩৪০২ মেট্রিক টন আলু এ বন্দর দিয়ে রপ্তানি হলো।

স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, ভারতের অর্থ মন্ত্রণালয় ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধে একটি চিঠি দিলেও বাংলাবান্ধায় বাণিজ্য কার্যক্রমে কোনো বাধা দেখা যায়নি।

বাংলাদেশ থেকে পাট, ওষুধ, জুস, মোটরসাইকেল, ব্যাটারি, ওয়ালটনের পণ্যসহ বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে। অপরদিকে, ভারত, নেপাল ও ভুটান থেকে আমদানি হচ্ছে মসুর ডাল, গম, চিটাগুড়, আদা, যন্ত্রপাতিসহ নানা ধরনের পণ্য।

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার নেপাল ও ভুটান থেকে ২৪টি ট্রাকে পণ্য আমদানি হয়েছে এবং ২১টি ট্রাকে পণ্য রপ্তানি হয়েছে। ব্যবসায়ীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।


স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close