প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৮:৪১ পিএম আপডেট: ০৮.০৪.২০২৫ ৯:৩৮ PM

কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়নে দাখিল পরীক্ষার্থী ফারজানা আক্তার রাখি (১৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ( ৮ এপ্রিল) এ ঘটনাটি ঘটে।
জানা যায়, রাখি (১৬) এবং তার কিশোর স্বামী মোহাম্মদ রাসেল (১৬) একই মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষা দিবেন। ২০২২ সালে অষ্টম শ্রেণিতে পড়াকালীণ মোহাম্মদ রাসেল (১৬)এর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। পরে ২০২৩ সালে তারা পরিবারের অমতে পালিয়ে বিয়ে করে। কিন্তু বিয়ের পর থেকে রাসেলের পরিবার তাদের বিয়ে মেনে নিতে যৌতুকের শর্ত জুড়ে দেয়।
রাখি (১৬) উপজেলার শ্রীহাস্য খিলপাড়া আলতাফ আলি হাজি বাড়ির আলমগীর হোসেনর মেয়ে এবং তার স্বামী রাসেল (১৬) একই গ্রামের উত্তরপাড়ার মোহাম্মদ আনু মিয়ার ছেলে।
ঈদুল ফিতরের দুইদিন আগে রাখি তার স্বামী রাসেলের বাড়িতে গেলে রাসেলের পরিবার তাকে বিভিন্ন ভাবে নির্যাতন ও নিপীড়ন করে তাড়িয়ে দেয়। এই ঘটনার জেরে অপমান সইতে না পেরে মঙ্গলবার ( ৮ এপ্রিল) ভোরে গলায় ফাঁস দিয়ে রাখি আত্মহত্যা করে বলে জানান তার দাদি আয়েশা বেগম।
এ ঘটনায় আয়শা বেগম বলেন, আমার নাতনিকে (রাখি) বিভিন্নভাবে নির্যাতন করতো রাসেলের পরিবার। ঈদের দুইদিন আগে রাখি তার স্বামীর সাথে দেখা করতে তাদের বাড়িতে গেলে রাসেলের পরিবারের সবাই মিলে তাকে মারধর ও অপমান করে। সেজন্যই রাখি আত্মহত্যা করেছে। নির্যাতনের সাথে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/আইজেপি