শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ব্যাডমিন্টনকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে কাজ করছি: সহ-সভাপতি নাজমুল হাসান      ● দমন নয়, তরুণদের ক্ষোভের কারণ খুঁজতে হবে      ● সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক      ● তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ      ● জবির দ্বিতীয় সমাবর্তনের ফি কমানোর দাবি ছাত্রদলের      ● চৌদ্দগ্রামে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক      ● মাদ্রাসায় যৌন নির্যাতন বন্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর      ● বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, নাম হতে পারে ‘অর্ণব’      ● রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক      ● পলাশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত      ● গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট      ● শিবপুরে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৫      
ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ দুই কর্মকর্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৩:০৭ পিএম

বাংলাদেশ সরকারের সংস্কার ও রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ দুই কর্মকর্তা। এটি হবে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কোনও প্রতিনিধি দলের প্রথম সফর।

আগামী ১৫ ও ১৬ এপ্রিল ট্রাম্প প্রশাসনের এই দুই কর্মকর্তা ঢাকায় পৌঁছবেন বলে কূটনৈ‌তিক সূত্রে জানা গেছে। এই সফরে তাদের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে মিয়ানমারের ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের।

সূত্র জানায়, আগামী ১৫-১৮ এ‌প্রিল ঢাকা সফর করার কথা র‌য়ে‌ছে মা‌র্কিন কর্মকর্তা‌ দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। তবে ১৫ এপ্রিল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে নিকোল অ্যান চুলিকের। পর‌দিন ১৬ এপ্রিল ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্বএশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু আর হেরাপ। ওই সম‌য়ে মিয়ানমারে নিযুক্ত মা‌র্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনও ঢাকায় আসবেন।

তাদের সাথে আলোচনায় যোগদিতে মিয়ানমারে নিযুক্ত মা‌র্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনও ঢাকায় আসার কথা রয়েছে।

সফরকালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শীর্ষ কর্মকর্তা বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করবেন। এ ছাড়া প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন পর্যায়ে তার বৈঠক করার কথা রয়েছে।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটিই হতে যাচ্ছে দেশটির উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধিদলের প্রথম বাংলাদেশ সফর।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close