পলাশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১:৪৫ পিএম

নরসিংদীর পলাশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
পলাশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মো. সুলতান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ।
সভায় উদ্বোধক হিসাবে পলাশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা,প্রধান আলোচক হিসাবে উপজেলা সমবায় অফিসার সাহিদা আক্তার বক্তব্য রাখেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশ বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মো: মোস্তফা কামাল, পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো: আরিফ পাঠান, পলাশ থানা সেন্টাল কলেজের অধ্যক্ষ মো: আমীর হোসাইন গাজী।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,সাধারন সম্পাদক অঞ্জন পাল প্রমুখ।
বার্ষিক সাধারণ সভায় সংগঠনের কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা এবং শিক্ষক-কর্মচারীদের পারস্পরিক সহযোগিতা ও আর্থিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংগঠনের সদস্য, শিক্ষক-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি