শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● শিবপুরে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৫      ● গলাচিপায় অভিযানে জেলেদের অতর্কিত হামলায় পুলিশসহ আহত ২      ● এনআইডি সংশোধনের ৬৫ লাখ আবেদনের মধ্যে নিষ্পত্তি ৬৪ লাখ      ● রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি      ● ইরানে নতুন হামলা না চালানোর আহ্বান আট দেশের      ● মার্কিন কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করছে ইরান, দাবি গোয়েন্দাদের      ● সৌদির কারাগারে বন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি      ● উল্লাপাড়ায় বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ১      ● যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত,আহত ২      ● শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন চার বই, বদলাবে শিখনপদ্ধতি      ● রাজধানীতে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে হামলা      ● নতুন বেতন কাঠামোয় পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা      
শিবপুরে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৫
​আতাবুর রহমান সানি, শিবপুর (নরসিংদী)
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১:৩৬ পিএম

নরসিংদীর শিবপুরে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

​শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বান্ধারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​দুর্ঘটনায় আহত পাঁচজনের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন— সিএনজিচালক মোবারক (বাড়ি: শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের সাতপাড়া) এবং যাত্রী সাকিবুল ও তাঁর স্ত্রী মিম (বাড়ি: একই উপজেলার মাছিমপুর গ্রাম)। বাকি দুই আহত যাত্রীর পরিচয় এখনো জানা যায়নি।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ইটাখোলা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক মনোহরদী থেকে আসা ইটাখোলাগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় সিএনজিতে থাকা চালকসহ ৫ যাত্রীই গুরুতর আহত হন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে তিনজনের প্রাথমিক পরিচয় শনাক্ত করা সম্ভব হলেও বাকি দুজনের পরিচয় অনুসন্ধানের চেষ্টা চলছে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  শিবপুর   নরসিংদী   সড়ক দুর্ঘটনা   পিকআপ-সিএনজি সংঘর্ষ   আহত পাঁচজন   বান্ধারদিয়া   দুর্ঘটনার খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close