শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ব্যাডমিন্টনকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে কাজ করছি: সহ-সভাপতি নাজমুল হাসান      ● দমন নয়, তরুণদের ক্ষোভের কারণ খুঁজতে হবে      ● সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক      ● তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ      ● জবির দ্বিতীয় সমাবর্তনের ফি কমানোর দাবি ছাত্রদলের      ● চৌদ্দগ্রামে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক      ● মাদ্রাসায় যৌন নির্যাতন বন্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর      ● বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, নাম হতে পারে ‘অর্ণব’      ● রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক      ● পলাশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত      ● গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট      ● শিবপুরে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৫      
ব্যাডমিন্টনকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে কাজ করছি: সহ-সভাপতি নাজমুল হাসান
প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোণা)
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:৩০ পিএম

বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানী ঢাকায় ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো. দৌলতুজ্জামান খান। জাতীয় ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি রোটারিয়ান এম. নাজমুল হাসান, সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান শাকিল, ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন ক্রীড়া সংগঠক।

বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি রোটারিয়ান এম. নাজমুল হাসান বলেন, দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান খেলোয়াড়দের অংশগ্রহণে এই আয়োজন জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলাকে আরও এগিয়ে নেওয়া, নতুন প্রতিভা অন্বেষণ এবং খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশে ব্যাডমিন্টনের জনপ্রিয়তা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই চ্যাম্পিয়নশিপ দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।

তিনি আরও বলেন, ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন আমাদের দেশের ব্যাডমিন্টন অঙ্গনের জন্য একটি আনন্দের ও গুরুত্বপূর্ণ। এবারের প্রতিযোগিতায় সারাদেশের ৬২টি জেলার ক্রীড়াবিদদের অংশগ্রহণ নিঃসন্দেহে অত্যন্ত উৎসাহব্যঞ্জক। আমি আশা করি, এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হবে।ব্যাডমিন্টন খেলাকে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দেওয়া, তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরি করা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রতিযোগিতাটি সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন হোক—এটাই আমার প্রত্যাশা।বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের পক্ষ থেকে দেশের ব্যাডমিন্টন খেলাকে আরও এগিয়ে নিতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যেতে চাই।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ   ব্যাডমিন্টন   নাজমুল হাসান   বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন   আমিনুল হক   জাতীয় ক্রীড়া পরিষদ   ক্রীড়া সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close