সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাস্তা সংস্কার চাই      ● ১৪ মাসের সর্বনিম্ন থেকে ঘুরে দাঁড়াল স্বর্ণ      ● তুরস্কে শেয়ার কারসাজি, ১০৮ জনের সম্পদ জব্দের উদ্যোগ      ● নানা আয়োজনে কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত      ● আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ৫০ কারখানা বন্ধ      ● ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা      ● ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিখোঁজ ২৯      ● রূপপুর থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ      ● নির্ধারিত সময়েই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা      ● আওয়ামী লীগের বিরুদ্ধে কালুখালীতে বিএনপির মোটর শোডাউন ও বিক্ষোভ      ● পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক       ● খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে      
গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজধানীসহ সারাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৪:০৭ পিএম আপডেট: ০৭.০৪.২০২৫ ৪:৪৭ PM

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শিক্ষার্থীদের ‘নো-ওয়ার্ক নো-স্কুল’ কর্মসূচি পালনে উত্তাল হয়ে উঠেছে ঢাকাসহ সারা দেশ।

সোমবার (৭ এপ্রিল) রাজধানীসহ দেশে জুড়ে সকাল থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেন। একই সাথে এতে সংহতি জানান শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ একাধিক রাজনৈতিক ছাত্র সংগঠন এবং সাধারণ মানুষ।

এদিন বেলা সাড়ে ১১টায় বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন বুয়েটের শিক্ষার্থীরা। মানববন্ধনে একাত্মতা পোষণ করে প্রতিষ্ঠানের শিক্ষকেরাও অংশগ্রহণ করেন।

এ সময় আন্দোলনকারীরা ‘ফ্রম দা রিভার টু দা সি প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ইস্ট টু ওয়েস্ট নো ফ্লো টু জায়োনিস্ট’, ‘ফিলিস্তিন মুক্তি পাক, ইসরায়েল নিপাত যাক’, ‘ইনকিলাব ইনকিলাব, আল আকসা জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

বিক্ষোভে বুয়েটের শিক্ষার্থীরা বলেন, গাজায় নিরীহ শিশু, নারী এবং সাধারণ মানুষের ওপর যে নৃশংসতা চালানো হচ্ছে তা শুধু একটি রাজনৈতিক সংকট নয়। এটি একটি চরম মানবিক ও নৈতিক সংকট। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান অমানবিক সহিংসতা, যুদ্ধবিরতি লঙ্ঘন, নির্বিচারে হত্যা, বোমাবর্ষণ, রাসায়নিক হামলা এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড সভ্যতার চরম অবক্ষয় হিসেবে বিবেচিত।

তারা আরো বলেন, আমরা এই বর্বরতার বিরুদ্ধে কার্যকরভাবে সংগঠিত হয়ে একতাবদ্ধতার মাধ্যমে অবস্থান নিতে সোচ্চার। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানানোই যথেষ্ট নয়, এখন সময় এসেছে রাস্তায় দাঁড়াবার, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মানবতার পক্ষে আওয়াজ তোলার। ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’- এর অংশ হিসেবে আমরা আজ বিশ্বের অন্যান্য সচেতন মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।

কেন্দ্রীয় শহীদ মিনারে সকালে অবস্থান নেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেখানে তাদের সঙ্গে সংহতি জানান ঢামেকের প্রিন্সিপালও । এ ছাড়াও বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালের রাজু ভাস্কর্যের সামনে থেকে মার্চ ফর প্যালেস্টাইনের ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল থেকে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা স্লোগান ও বিভিন্ন প্ল্যাকার্ডে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান। গাজায় হামলা নিয়ে বিশ্বের পরাশক্তিগুলোর নীরবতার জন্য সমালোচনাও করেন শিক্ষার্থীরা।

স্বদেশ প্রতিদিন/আইজেপি





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close