মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গৌরনদীতে ময়লার ভাগাড়ে অতিষ্ঠ এলাকাবাসী      ● ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি      ● গাইবান্ধায় ১৩ বছর বয়সী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      ● সাটুরিয়ায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শীলতাহানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত      ● শরীয়তপুর পুলিশ লাইনে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সাহেব আলীর মৃত্যু      ● কিশোর হত্যা মামলায় সাঈদ খোকন ৫ দিনের রিমান্ডে      ● ঢাক-ঢোল আর প্রার্থনায় মুখর আলোর কোল      ● অ্যাভেঞ্জার্স-ডুন থেকে শাহরুখ-সালমান, ডিসেম্বরে বড় চমক      ● প্রথম উইকেট পেতে এক ঘণ্টার অপেক্ষা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, নতুন শনাক্ত ৬৮      ● পুষ্টিগুণ অটুট রাখতে ডাল রান্নার নিয়ম      ● বন্ধুত্বে প্রেমের ইঙ্গিত দেয় যে ৫ লক্ষণ      
বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের ওপর সৌদির ভিসা নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ১০:৪৫ AM

হজ মৌসুমকে কেন্দ্র করে সৌদি আরব ১৪টি দেশের নাগরিকদের জন্য অস্থায়ীভাবে উমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসা প্রদান স্থগিত করেছে। 

কয়েকটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে

বেশ কিছু কূটনৈতিক সূত্র জানিয়েছে, ওমরাহ ভিসাধারীরা আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। যেসব দেশের নাগরিকদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হলো—পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া এবং ইয়েমেন।

যে কারণে ভিসা স্থগিত করা হয়েছে

সৌদি কর্মকর্তারা অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞার পেছনে বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছেন। তবে এর পেছনে প্রধান কারণ হলো- অবৈধভাবে হজ পালনের প্রবণতা। অতীতে বহু মানুষ একাধিকবার প্রবেশযোগ্য ভিসা ব্যবহার করে হজ মৌসুমে সৌদি আরবে প্রবেশ করেছেন এবং অবৈধভাবে থেকে গিয়ে হজে অংশগ্রহণ করেছেন। এতে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়।

আরেকটি বড় কারণ হলো অবৈধ শ্রমিক হিসেবে কাজ করা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকেই ব্যবসা বা পারিবারিক ভিসা নিয়ে সৌদিতে প্রবেশ করে নিয়ম ভেঙে কাজ করেন যা শ্রম বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা হজ মৌসুমে ভ্রমণ নিয়ন্ত্রণকে সহজ করতে এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে সহায়তা করবে। কর্তৃপক্ষ জরিমানা এড়াতে ক্ষতিগ্রস্ত ভ্রমণকারীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close