মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভালুকায় বেকারিতে অভিযান, মালিককে এক লাখ টাকা জরিমানা      ● মোংলায় পশুর নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার      ● কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ      ● ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৫      ● ফরিদপুরে আওয়ামী লীগের হরতাল-অবরোধের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল      ● খেলাপি ঋণ আদায়ে পুলিশ-বিএবি ত্রৈমাসিক সমন্বয় সভার প্রস্তাব      ● এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে ইউপিডিএফ গণতান্ত্রিকের র‍্যালি ও শোকসভা      ● কালিয়াকৈরে মিথ্যা মামলায় হয়রানি ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন       ● শেখ হাসিনা নিজেই ফিরতে চান, বলবেন ‘প্রত্যর্পণ করে দাও’: তথ্য উপদেষ্টা      ● হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু      ● ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১      ● উৎসবমুখর পরিবেশে নীলফামারীতে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন      
কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ১১:০৬ AM

রাজধানীর কালশী ফ্লাইওভারে একটি প্রাইভেট কার এবং মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই যুবক হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, মোটরসাইকেল চালক ও পেছনে বসা আরোহী দুজনই দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাদের দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পাঠানো হয়। পরে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, দুই যুবক মোটরসাইকেলে করে ফ্লাইওভারে উঠছিলেন। এ সময় একটি টয়োটা সিএইচ-আর মডেলের প্রাইভেট কার তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে পেছনে বসা আরোহী প্রায় ২৫ ফুট নিচে ছিটকে পড়ে, যাকে আশপাশের পথচারীরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান। অন্যদিকে, মোটরসাইকেলটি ঘটনাস্থলে দুমড়েমুচড়ে যায়, এবং চালক ফ্লাইওভারের উপরেই ছিটকে পড়ে।

এ দুর্ঘটনাটি রাজধানী ঢাকার যানজটপূর্ণ এলাকায় হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং ফ্লাইওভার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথা ভাবছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close