প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৫:৪৯ পিএম

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) এর উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ বীরদের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বেলা বেলা ১১ টায় শহীদ গোলাম নাফিসের মা-বাবা ও শহীদ শাহীদুল ইসলামের মায়ের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। গত ২৫ মার্চ থেকে সারাদেশে একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে।
শহীদ নাফিসের মহাখালির বাসায় গিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে স্মারকপত্র ও ঈদ উপহার তুলে দেন জেডআরএফ এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ সময় উপস্থিত ছিলেন জেডআরএফ এর পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলম ও সদস্য ডা. জাহাঙ্গীর আলম।
এর আগে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিন সিলেটের গোলাপগঞ্জে সাত শহীদ পরিবারের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বাণী ও ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর