বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পল্টন থেকে ২০ মামলার পলাতক আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১১:৫২ AM

রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে ২০টি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মীর হাফিজুর রহমানকে (৪৫) গ্রেফতার এলিট ফোর্স র‍্যাব-৩। সোমবার (১৭ মার্চ) র‍্যাব ৩-এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সনদ বড়ুয়া বলেন, র‌্যাব-৩ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় পল্টন থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ২০টি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মীর হাফিজুর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি কুষ্টিয়ার মিরপুর থানার পোড়াদহের জয়নাল আবেদীনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতার হাফিজুর রহমান আর্থিকভাবে সচ্ছল মানুষদের লক্ষ্য করে তাদের থেকে লাখ লাখ টাকা নিয়ে অধিক মুনাফা দেওয়ার কথা বলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে আর্থিক লেনদেন করে আসছেন। 

এ ছাড়াও সাধারণ মানুষের কাছ থেকে গ্রহণ করা অর্থের মুনাফা দিতে দেরি হলে বিভিন্ন এলাকায় পলাতক থেকে মোবাইল ফোনের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন কৌশলে সময়ক্ষেপণ করতেন। পরে গ্রাহকরা অধিক মুনাফার আশায় প্রদান করা টাকা ফেরত চাইলে আসামি নিজেকে আত্মগোপন করেন। তার এ কর্মকাণ্ডে ভুক্তভোগীরা কোনো উপায় না পেয়ে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একাধিক প্রতারণা ও চেক জালিয়াতির মামলা দায়ের করেন। 

পরে গ্রাহকরা অধিক মুনাফার আশায় প্রদান করা টাকা ফেরত চাইলে আসামি নিজেকে আত্মগোপন করেন। তার এ কর্মকাণ্ডে ভুক্তভোগীরা কোনো উপায় না পেয়ে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একাধিক প্রতারণা ও চেক জালিয়াতির মামলা দায়ের করেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close