বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডিএনসিসি প্রশাসকের সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১১:৪৫ AM

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেইভ। গতকাল সোমবার দুপুরে রাজধানীর গুলশান নগর ভবনে ডিএনসিসির প্রশাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোলডেন, কমার্শিয়াল কাউন্সেলর জন ফে, ম্যানেজমেন্ট কাউন্সেলর ত্রিশিতা মাওলা ও ইকোনমিক অফিসার জেমস গার্ডিনার।

বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, বায়ুদূষণ রোধ, ডেঙ্গু নিয়ন্ত্রণ, ব্লু নেটওয়ার্ক স্থাপন ও খালের উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া ঢাকা শহরের যানজট নিরসন ও যোগাযোগ সহায়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সহযোগিতার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

বৈঠকে আলাপকালে মোহাম্মদ এজাজ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। ডিএনসিসির বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করবে ডিএনসিসি। ঢাকা শহরে ছোট বড় অনেকগুলো খাল রয়েছে। বর্তমান সরকার এ খালগুলোর উন্নয়নের মাধ্যমে শহরজুড়ে ব্লু নেটওয়ার্ক স্থাপন করার কার্যক্রম গ্রহণ করেছে। ডিএনসিসির আওতাধীন এলাকার খালগুলোর উন্নয়ন করে ব্লু নেটওয়ার্ক স্থাপনে ডিএনসিসি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, বায়ুদূষণ রোধ, ডেঙ্গু নিয়ন্ত্রণেও একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করছি।

এ সময় ডিএনসিসি প্রশাসক আগামী দিনে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও নিবিড় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার উন্নয়নে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন।  

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close