মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জাজিরার নাওডোবায় মৃত ব্যক্তির নামে দলিল সৃজন করে হয়রানির অভিযোগ      ● পবিত্র ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২০২৬ কাফেলার আনুষ্ঠানিক শুভযাত্রা      ● ঢাকার রাস্তায় শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু      ● সিংড়ায় চলনবিল সংরক্ষণে মতবিনিময় সভা      ● আদালত চত্বর থেকে আ.লীগ নেতা রাসেল গ্রেপ্তার      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু      ● অপহৃত হৃদয়ন আনসারী ১০ দিন পর উদ্ধার      ● ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন হোসনে আরা হায়দার কোরাইশী ট্রাস্ট বৃত্তি      ● শিল্পাঞ্চলে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি      ● বালিয়াকান্দিতে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২      ● পটুয়াখালীতে বাড়ি নির্মাণে বাধা দিয়ে চাঁদা দাবি, নারীসহ আহত ৪      ● সিরাজগঞ্জে মাদক মামলায় চালক ও হেলপারের যাবজ্জীবন কারাদন্ড      
ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের বার্ষিক ইফতার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৯:৩৫ পিএম আপডেট: ১২.০৩.২০২৫ ৯:৩৮ PM

ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের অষ্টম বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন সেক্টরের প্রতিনিধি, শিল্পপতি ও মিডিয়া ব্যক্তিত্ব এবং ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন স্কুলের প্রায় ১০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে ইফতারের সুযোগ করে দেওয়া এবং তাদের ভবিষ্যৎ নিশ্চিতকরণে সকলকে এগিয়ে আসার আহ্বান করা।

অনুষ্ঠানে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আদনান হোসেন সভাপতিত্ব করেন। এসময় প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন তিনি।

আদনান হোসেন বলেন, মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতি আমাদের প্রতিশ্রুতি আগের চেয়ে আরও দৃঢ়। ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন-এ, আমরা বিশ্বাস করি যে প্রতিটি শিশু তাদের বেড়ে ওঠা যাই হোক না কেন, শেখার সুযোগ পাওয়ার যোগ্য। যা তাদের নিজস্ব ভবিষ্যৎ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে।

তিনি আরো বলেন, আমাদের অংশীদার এবং শুভানুধ্যায়ীদের ধারাবাহিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের উদ্যোগকে আরও সম্প্রসারণ, প্রোগ্রামের উন্নতি এবং দেশের প্রান্তিক শিশুদের জীবনে স্থায়ী ইতিবাচক প্রভাব তৈরির বিষয়ে লক্ষ্য রাখছি।

ইফতার অনুষ্ঠানে সহযোগী হিসেবে ছিল গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফর্চুন ইনক, অল টাইম, ওয়ান্ডার, শুকরান, লিমেরেন্স ফটোগ্রাফস, স্যাভয়, ফিনিস, নেসলে, এসিআই ফুডস লিমিটেড, ওরেন্ডা অ্যান্ড বিনস, বেঙ্গল এক্সপ্রেস, গ্যালিটোস, ক্রিয়েট প্রিন্টিং অ্যান্ড ডিজাইন হাব, দ্য অর্চার্ড ও দ্য নিউজ কমপ্রেস। এছাড়াও অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল 
দৈনিক স্বদেশ প্রতিদিন।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close