বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জবি ছাত্রীকে শারীরিক হেনস্তা, অভিযুক্ত রিকশাচালক আটক
জবি প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১:০৪ AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীকে শারীরিকভাবে হেনস্তার ঘটনা ঘটেছে। এঘটনায় অভিযুক্ত এক রিকশাচালকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (১১ মার্চ) বিকালে বাহাদুর শাহ পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী।

এ ঘটনায় অভিযুক্ত রিকশাচালককে আটক করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে তাকে প্রক্টর অফিসে নেয়া হলে অভিযুক্ত ওই রিকশাচালককে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগও দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী। আবেদনে শিক্ষার্থী বলেন, আমি ফার্মেসী থেকে ফেরার পথে বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকায় এক রিকশাচালক আমাকে শারীরিকভাবে হেনস্থা করে। পরবর্তীতে আমি আমার সহপাঠীদের সহায়তায় তাকে প্রক্টর অফিসে নিয়ে আসি। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা রেখে এবিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আমার বিনীত আবেদন রইলো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, এবিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিয়েছে।  শিক্ষার্থীরা ওই রিকশাচালককে প্রক্টর অফিসে নিয়ে এসেছিল। পরবর্তীতে অভিযুক্ত রিকশাচালকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close