বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ১০ এয়ারবাস কিনতে চুক্তি সই সন্ধ্যায়      ● প্রায়ই পেটের সমস্যা হয়? হজমশক্তি উন্নত করার ৭ উপায়      ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা      ● কোরিয়ান ভাষা শিক্ষায় এমওইউ করার সিদ্ধান্ত পবিপ্রবির      ● শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: মঈন খান      ● ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি      ● শারদীয় দুর্গাপূজা সামনে রেখে কেন্দুয়ায় প্রস্তুতিমূলক সভা      ● আগামী মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা      ● ইসির সঙ্গে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের বৈঠক      ● হামাস কি আবার গাজা শাসন করতে পারবে?      ● ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি      ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাবি'র ২৮ শিক্ষার্থী      
নারী শ্রমিকের মাতৃত্বকালীন ৬ মাস ছুটির আইন করার দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৪:৫৭ পিএম

নারী শ্রমিকের মাতৃত্বকালীন ছুটি ও সুবিধার্থে ৬ মাসের আইন করার দাবি জানানো হয়েছে। এ দাবি তুলেছে গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এবং ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার।

শুক্রবার (৭ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক নারী শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা থেকে এ দাবি জানানো হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাত মিলিয়ে দেশে ৭ কোটি ৬৫ লাখ শ্রমিকের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কার কমিশনে শ্রম আইন সংশোধনের খসড়াটি যে চূড়ান্ত করা হয়েছে তা প্রকৃতপক্ষে শ্রমিকবান্ধব না। মাতৃত্বকালীন ছুটি সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে ৬ মাস, পোশাক খাতের জন্য ৪ মাস।

আবার অনানুষ্ঠানিক খাতে ছুটির বিষয়ে কিছুই বলা হয়নি। আইন সংশোধনের সময় সব শ্রমিকের কথা মাথায় না রেখে শ্রমিকের সংজ্ঞা সঠিকভাবে বিবেচনা করা হয় না। আমরা চাই, বৈষম্যহীন বাংলাদেশে মাতৃত্বকালীন ছুটি সবার জন্য এক হোক।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন, ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সুলতানা বেগম, গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, শিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও নারী কমিটির সভাপতি রোজিনা আক্তার সুমি, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দীন, দপ্তর সম্পাদক ও নারী কমিটির সাধারণ সম্পাদক আমরিন হোসাইন এ্যানি সহ আরও অনেকে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close