বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সব ক্রিকেট বোর্ডকে আইপিএল বয়কটের আহ্বান ইনজামামের
ত্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ২ মার্চ, ২০২৫, ৫:২৩ পিএম

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাকিস্তানে তাদের দল পাঠায়নি। পাকিস্তানের বদলে হাইব্রিড মডেলের অংশ হিসেবে ভারত তাদের ম্যাচগুলো খেলছে দুবাইতে। এর প্রেক্ষিতে অন্যান্য ক্রিকেট বোর্ডগুলিকে একত্রিত হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বয়কটের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।

এর আগে ইংল্যান্ডের ক্রিকেট কিংবদন্তি নাসের হুসেইন এবং মাইক আথারটন দাবি করেছেন চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।

কারণ হিসেবে তারা বলেন, ভারত সমস্ত ম্যাচ একক ভেন্যু—দুবাইতে খেলেছে। এবার ইনজামাম বোর্ডগুলিকে স্মরণ করিয়ে দিয়ে বলেন যে, ভারত তাদের খেলোয়াড়দের বিদেশি লিগে অংশ নিতে অনুমতি দেয় না, কিন্তু বিদেশি দেশের খেলোয়াড়রা আইপিএলে খেলে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর রাগ ঝারতে গিয়ে পাকিস্তানি এক টেলিভিশনে আলাপের সময় ইনজামাম বলেন,

‘চ্যাম্পিয়নস ট্রফি বাদ দিন। শীর্ষ খেলোয়াড়রা আইপিএলে অংশ নেয়, কিন্তু ভারতীয় খেলোয়াড়রা অন্য লিগে অংশ নেয় না।

অন্য বোর্ডগুলিকে তাদের খেলোয়াড়দের আইপিএলে পাঠানো বন্ধ করতে হবে। যদি আপনি (বিসিসিআই) আপনার খেলোয়াড়দের লিগে মুক্তি না দেন, তাহলে অন্যান্য বোর্ডগুলিকে একটি অবস্থান নিতে হবে।’

হাইব্রিড মডেলে হওয়া চলমান চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারত খেলছে দুবাইয়ে। ভারত বাদে বাকি সাত দলকে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে হচ্ছে। আয়োজক পাকিস্তানকেওে দুবাই যেতে হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে। 

ভারতের ‘সুবিধা’ নিয়ে নাসের এবং আথারটনের প্রশ্ন তোলার পর এই বিতর্ক আরো তীব্র হয়ে ওঠে যখন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা দুবাইতে উড়ে যায় ভারত বিরুদ্ধে সেমিফাইনালের প্রস্তুতি নিতে। কারণ, অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যে কে হবে ভারতের প্রতিপক্ষ, সেটা এখনো নিশ্চিত নয়। ভারত নিউজিল্যান্ডকে হারালে অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনালে খেলবে। আর যদি হেরে যায়, তাহলে  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে রোহিত-কোহলিরা। সেক্ষেত্রে যেকোনো একদলকে ফিরে যেতে হবে পাকিস্তানে। 

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close