বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘হাসিনার উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে সাগর-রুনি হত্যার তদন্ত বাধাগ্রস্ত’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৮ পিএম

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার মামলায় সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা তদন্তে বাধা দিয়েছে বলে মন্তব্য করেছেন মামলার বাদীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, সাগর-রুনি হত্যার তদন্ত ১৩ বছরেও শেষ হয়নি, এবং এটি সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপের কারণে প্রভাবিত হয়েছে।

আইনজীবী শিশির মনির বলেন, “বর্তমান সরকার ক্ষমতায় আসার পর হাইকোর্টের একটি বেঞ্চ মামলাটির তদন্তের জন্য উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে। টাস্কফোর্সের সদস্যরা মামলা সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে তদন্তের প্রক্রিয়া এগিয়ে নিয়েছেন। কিন্তু আগের সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তদন্তে বাধা দিয়েছেন যার কারণে মামলার তদন্ত অগ্রসর হয়নি।”

তিনি আরও বলেন, "আগামী ৪ এপ্রিলের মধ্যে এই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার কথা রয়েছে।"

গত বছরের ১৭ অক্টোবর হাইকোর্টের নির্দেশে সাগর-রুনি হত্যার তদন্তের জন্য পিবিআই প্রধানকে আহ্বায়ক করে ৪ সদস্যের একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়। এই কমিটি সিআইডি, র‌্যাব এবং পুলিশের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়েছে এবং তাদের ৬ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর পাশাপাশি, র‌্যাবকে তদন্ত থেকে সরিয়ে দেওয়ার আদেশও দেওয়া হয়।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাগর সরওয়ার ও মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। এই হত্যাকাণ্ডের পর থেকে মামলাটি দীর্ঘ সময় ধরে নিষ্পত্তি হয়নি, এবং তদন্তের স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close