বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
'বিদ্রোহী'দের নিয়ে আর ভাবছে না বাফুফে, রাখা হচ্ছে না চুক্তিতেও
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪২ পিএম

পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করা ১৮ ফুটবলারকে নিয়ে আর ভাবছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যে ৩৭ জন ফুটবলারকে নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন বাটলার, তাদের নিয়েই এখন যত পরিকল্পনা বাফুফে কর্তাদের।

সিনিয়র জাতীয় দলের ১৩ জনসহ বয়সভিত্তিক দলের বাকিদের থেকে কয়েকজনকে নতুন চুক্তিতে রাখা হচ্ছে বলেই নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। বাফুফের শীর্ষ এক কর্মকর্তা বলেছেন,‘আপাতত এই ১৮ জনকে নিয়ে আমরা আর ভাবছি না।
ওদেরকে বলেছি, ‌'যখন অনুশীলনে ফিরবে তখনই তোমাদের নিয়ে আমরা পরিকল্পনা করব। যারা এখন অনুশীলন করছে তাদেরকে নিয়েই বিকল্প দল গড়া হবে।’

আজ কিংবা কালের মধ্যে চুক্তি করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা, ‘আগের ১৩ জন এবং নতুন যোগ হওয়া থেকে যারা ভালো করছে তাদেরকে চুক্তিতে রাখা হবে। যারা অনুশীলন বয়কট করেছে তাদের রাখা হচ্ছে না।
আজ কিংবা কাল জানিয়ে দেওয়া হবে।’

গত বৃহস্পতিবার রাতে বিশেষ কমিটির প্রতিবেদন পেয়ে সেই রাতেই মেয়েদের সঙ্গে দেখা করেন সভাপতি তাবিথ আউয়াল। সবার সঙ্গে আলাদা করে কথা বলে সমাধানের আশ্বাস দেন। সূত্র বলেছে, ‘মেয়েদেরকে সভাপতি বলেছেন, “তোমরা অনুশীলনে ফেরো। দরকার হলে আমি অনুশীলনে উপস্থিত থাকব।” কিন্তু এরপরও মেয়েরা ফেরেনি। সভাপতি শনিবার পর্যন্ত সময় দিয়েছিলেন কিন্তু তারা যেহেতু ফেরেনি সেহেতু তাদের নিয়ে আর ভাবার কিছু নেই। আমরা বলেছি, ক্যাম্পে তোমরা থাকো, খাও-দাও। যখন তোমরা ফিরবে আমরা গ্রহণ করব তোমাদের।

স্বদেশ প্রতিদিন/কেএইচ





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close