মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
গাইবান্ধায়
ভাঙছে নদীর পাড়, কাঁদছে দুই গ্রামের চরবাসী
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩৩ পিএম

অসময় নদী ভাঙন যেন মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে আসছে গাইবান্ধায় তিস্তা ও ব্রাহ্মপুত্র পারের হাজার হাজার পরিবারদের। একদিকে ভাঙছে নদীর পাড় আরেকদিকে শেষ হচ্ছে মানুষে ভিটা-বাড়ি, ফসলি জমি। এমন অবস্থা ভাঙন ভয়াবহ রুপ নেওয়ার আগে পানি উন্নয়ন বোর্ডের কাছে স্থায়ী সমাধান চেয়েছেন এলাকাবাসী। কারণ এই ভাঙন জিও ব্যাগ ও জিও টিউব ফেললেও রোধ সম্ভব হচ্ছে না।

সরেজমিনে দেখা যায়,  সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ও কাপাশিয়া ইউনিয়নে গত একমাসের মধ্যে হঠাৎ করেই তিস্তা ও ব্রাহ্মপুত্র নদের পানি কমে যাওয়ায় ফুলছড়ি ও সদর উপজেলার চরবেষ্টিত এলাকায় নদীভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ঘর-বাড়িসহ ফসলি জমি। ব্যাপক ভাঙনের মুখে পড়ে সম্পূর্ণ বিলীন হয়েছে পুটিমারী ও চর দরবস্তবাড়ি নামে দুইটি গ্রাম। এছাড়াও নদী তীরবর্তী ফুলমিয়ার বাজার, বাবুর বাজারসহ ৫টি গ্রামে ব্যাপক ভাঙন অব্যাহত আছে। এরইমধ্যে এসব এলাকার শত শত আবাদি জমিসহ বিলীন হয়েছে হাজারো বসতভিটা।

অন্যদিকে গাইবান্ধা সদর উপজেলার মোল্লাচর ইউনিয়নে প্রতিবছর নদীভাঙনে মানচিত্র থেকে বিলীনের পথে ইউনিয়নটি। সব হারিয়ে ভাঙন এলাকার মানুষ এখন মানবেতর জীবনযাপন করছে। ফসলি জমি, বসতভিটা হারিয়ে পথে বসেছে অনেক পরিবার।

সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের ডাঙ্গার চর গ্রামের মো. জরিফ মিয়া বলেন, চরের প্রতিটি মানুষের বসতভিটা কমপক্ষে ৫ থেকে ৮ বার ভাঙনের শিকার হয়েছে। গত ১০ বছর ধরে সারা বছর নদীভাঙন চলমান রয়েছে। বর্তমানে উপজেলার হরিপুর, শ্রীপুর ও কাপাদসিয়া ইউনিয়নের বিভিন্ন চরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। সরকারিভাবে ভাঙন রোধে জিও টিউব ও জিও ব্যাগ ফেলা হলেও তা দিয়ে ভাঙন রক্ষা করা সম্ভাব হচ্ছে না।

হরিপুরের কাশিম বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ব.ম. আব্দুল ওয়াহেদ সরকার বলেন, উজানের পলি জমে নদী ভরে তিস্তার গতিপথ পরিবর্তন হয়েছে। সেই কারণে তিস্তা অসংখ্য শাখা নদীতে রূপ নিয়েছে। যার জন্য সময়ে অসময়ে নদীভাঙন অব্যাহত রয়েছে। স্থায়ীভাবে নদীভাঙন রোধ করতে না পারলে চরের মানুষের কষ্ট কোনোদিন দূর হবে না।

কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মঞ্জু মিয়া বলেন, পানি কমলে উজানে আর পানি বাড়লে ভাটিতে ভাঙন দেখা দেয়। বর্তমানে উজানে ভাঙন অব্যাহত রয়েছে। স্থায়ীভাবে নদীভাঙন রোধে দীর্ঘদিন থেকে বিভিন্ন সংগ্রাম পরিষদ, এনজিও সংস্থা, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি কাজ করলেও আজ পর্যন্ত কোনো প্রকার ব্যবস্থা গ্রহন করেনি সরকার। নদীভাঙনের শিকার পরিবারগুলোর কষ্টের সীমা নেই। তার ইউনিয়নের সবগুলো ওয়ার্ড নদীর চরে। চরের একটি পরিবার বছরে ৪ থেকে ৫ বার নদী ভাঙনের কবলে পড়ে থাকে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো সাহায্য সহযোগিতা করা হয় না। ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা জরুরি হয়ে পড়েছে।

গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের সমাজসেবক শাহদাত হোসেন বলেন, নদী খনন, ড্রেজিং, সংরক্ষণ, মেরামত এবং শাসন ছাড়া তিস্তার ভাঙন রোধ করা সম্ভাব নয়। নদী খনন ও ড্রেজিং করে নদীর গতিপথ একমুখী করলে নদীভাঙন কমে যাবে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের জিও টিউব ও জিও ব্যাগ এখন কোনো কাজে আসছে না। চরের মানুষের হাহাকার দূর করতে হলে স্থায়ীভাবে ভাঙন রোধ করতে হবে। এ ব্যাপারে তিনি সরকারের ওপর মহলের নিকট জোর দাবি জানান। তা না হলে এই উপজেলার মানচিত্র পরিবর্তন হয়ে যাবে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক বলেন, স্থায়ীভাবে ভাঙনরোধ সরকারের ওপর মহলের সিদ্ধান্তের ব্যাপার। এখানে আমাদের করার কিছুই নেই। নদীভাঙন দেখা দিলে জিও টিউব, জিও ব্যাগ ফেলা এবং সরকারের ওপর মহলে তথ্য প্রদান ছাড়া আর কোনো কাজ নেই। নদী খনন, ড্রেজিং, শাসন এবং নদীর গতিপথ পরিবর্তন করা ছাড়া তিস্তার ভাঙন রোধ সম্ভাব নয়।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close