শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যুক্তরাষ্ট্রের গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নীলচক্র’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৬ AM

আগামী ১৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অষ্টমবারের মতো বসছে ‘গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’। চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।  লস অ্যাঞ্জেলসের চাইনিস থিয়েটার-৬ বসবে  উদীয়মান স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের এই আসর। এতে বাংলাদেশ থেকে ‘নীলচক্র’ সিনেমাটি প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। উৎসবের ‘ফরেন ল্যাঙ্গুয়েজ’ বিভাগে অফিসিয়াল নির্বাচিত হয়েছে সিনেমাটি।  

উৎসবের ওয়েব সাইটে এ তথ্য প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

নীলচক্র সিনেমার পরিচালক মিঠু খান জানান, গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল মূলত স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ ও তাদের কাজের গতি বাড়াতে আয়োজিত হয়ে থাকে। পৃথিবীর নানা দেশের তরুণ ও উদীয়মান নির্মাতারা তাদের সিনেমা নিয়ে এই ফেস্টিভ্যালে অংশ নেন। এমন উৎসবে আমার সিনেমা ‘ফরেন ল্যাঙ্গুয়েজ’ বিভাগে অফিসিয়াল নির্বাচিত হয়েছে এটা আমার জন্য অবশ্যই বড় প্রাপ্তির। 

এর আগে আমেরিকান ফিল্ম মার্কেটে ‘নীলচক্র’ আন্তর্জাতিক প্রিমিয়ার করা হয়। লাস ভেগাসের ওই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক এনায়েত আকবর মিলন, আসিফ আকবর ও নীলচক্র সিনেমার আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে থাকা জে জে রজার্স। 

সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তার সঙ্গে রয়েছেন মন্দিরা চক্রবর্তী। আরও আছেন  ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। এ সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে সংগীতশিল্পী বালামকে।


গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল মূলত উদীয়মান স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ হিসেবে কাজ আয়োজন করা হয়ে থাকে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানা দেশ থেকে চলচ্চিত্র নির্মাতারা অংশ নিয়ে থাকেন। 

ফেস্টিভ্যালটি জন গুর্শা এবং পিটার গ্রিন পরিচালনা করে থাকেন। তারা উভয়ে যুক্তরাষ্ট্রের ফিল্ম ইন্ডাস্ট্রি পেশাদার ও জনপ্রিয় নির্মাতা।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close