সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      
হঠাৎপাল্টে গেল সয়াবিন তেলের বাজার!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৬ AM আপডেট: ০৮.০২.২০২৫ ১১:৪১ এএম

আসন্ন রমজান উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে যাওয়ায় বাজারে সংকট দেখা দিয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, ব্যবসায়ীরা দাম বাড়ানোর উদ্দেশ্যে বাজার থেকে তেলের সরবরাহ কমিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর মগবাজার, কারওয়ানবাজার, শাহজাদপুরসহ অন্তত ১৫টি দোকান ঘুরে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি। কারওয়ান বাজারের ব্যবসায়ী মামুন হোসেন বলেন, "সকালে কিছু তেল আসে, তবে চাহিদার তুলনায় তা খুবই কম। একদিন এক কোম্পানির ডিলার তেল দিয়ে যান, সবাই একসাথে আসেন না।"

কল্যাণপুর বাসস্ট্যান্ডের কাছে ইয়াসিন জেনারেল স্টোরের সেলসম্যান আলী হোসেন জানান, "প্রতিদিন আমাদের চাহিদা ১০০ লিটার, কিন্তু পাচ্ছি মাত্র ২০ লিটার তেল। গত দুই সপ্তাহ ধরে কম পাচ্ছিলাম, কিন্তু এখন সরবরাহ একেবারে বন্ধ।"

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহ-সভাপতি এসএম নাজের হোসেন বলেন, "ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করেছেন, যাতে তারা সরকারের সাথে দরকষাকষি করে দাম বাড়াতে পারেন।"

বর্তমানে খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা কেজি, খোলা পামতেল ও সুপার ১৭৫ টাকা কেজি, এবং বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা প্রতি লিটার। তবে, রমজানকে সামনে রেখে আবারও সয়াবিন তেলের সংকট তৈরি হয়েছে।

এদিকে, বাজার থেকে তেল উধাও করে দেওয়া এবং দাম বাড়ানোর চেষ্টা নিয়ে অভিযোগ উঠেছে। কারওয়ান বাজারের কিছু দোকানে ক্রেতাদের বাধ্যতামূলকভাবে অন্য পণ্য কিনতে বলা হচ্ছে, যাতে তেলের দাম বাড়ানোর কৌশল হিসেবে ব্যবসায়ীরা এই পদ্ধতি অনুসরণ করছেন।

সবজির বাজার এখনো স্থিতিশীল, শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকার কারণে দাম কম রয়েছে। তবে, ব্রয়লার মুরগির দাম এখনও বাড়তি।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close