শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান
জাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২৯ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্টানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান। তার বক্তব্য চালাকালে তিনি শেখ হাসিনাকে  ধন্যবাদ জানান। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, শেখ হাসিনা আমাকে সম্পাদক বানিয়েছেন, তিনি আমাকে এই মাহমুদুর রহমান বানিয়েছেন, এই বুরো বয়সে তিনি আমাকে পড়ালেখা করতে শিখিয়েছেন, আমি একটা পিএসডি অর্জন করতে পেরেছি তার জন্যই। এই সবকিছুর কার,  তিনি আমাকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন বলেই আমি এত কিছু অর্জন করতে সক্ষম হয়েছি।

বক্তব্যের শুরুতে তিনি জুলাই অভ্যুত্থানের প্রতিটি সৈনিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তরুণরা যদি বিপ্লব না করত তাহলে আমি আপনাদের সামনে কথা বলতে পারতাম না। আমার দেশ নতুন করে প্রকাশিত হত না। তাই আমি জুলাই বিপ্লবে শহীদ ও আহত সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। 

এসময় তিনি অতীতের স্মৃতিচারণ করে বলেন,চারমাস আমি অফিসে বন্দি ছিলাম। কারণ আমার কাছে খবর ছিল আমাকে গুম করা হতে পারে। তাই গ্রেফতার করলেও যাতে গুম করতে না পারে এইজন্য আমি অফিসে ছিলাম। এসময় আর্মি একটি সংবাদ সম্মেলন করে বলে একটি  সাময়িক অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে যার সাথে মাহমুদুর রহমান জড়িত। আমি তখন খোলা চিঠি লিখি তাদের উদ্দেশ্যে বলি  বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার যে দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর ছিল তা আমার দেশ গ্রহণ করেছে কারণ আপনারা ব্যর্থ হয়েছেন বাংলাদেশের স্বাধীনতা রক্ষায়।

এসময় তিনি তরুণ প্রজন্মের প্রশংসা করে বলেন,আমি যে তরুণদের ভেবেছিলাম ফেসবুকে মত্ত্ব,যারা স্মার্ট ফোন ছাড়া কিছু বোঝে না, সেই তরুণ বুকের রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা উদ্ধার করেছে। স্বৈরাচারকে তারা দেশ হতে পালিয়ে যেতে বাধ্য করেছে। আমি বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে পাই। জুলাই বিপ্লবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি বীরোচিত ভূমিকা ছিল।

এছাড়াও তিনি, সাংবাদিকতার জন্য চারটি চ্যালেঞ্জ তুলে ধরেন। কর্পোরেট মালিকানা, বিজ্ঞাপন, রাজনৈতিক দলের সমর্থন ও সরকারি চাপকে সঠিক সাংবাদিকতার চ্যালেঞ্জ হিসাবে উল্লেখ করেন। এই চারটি জায়গায় ভয় না থাকলেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করা সম্ভব।আমার দেশ এই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম বলে তিনি জানান।

উল্লেখ্য, জাবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য,   উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার, ও অন্যন্য শিক্ষকবৃন্দ, দৈনিক আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close