বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাবিতে বাঁধনের নেতৃত্বে মাজহারুল-রাফি
জাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২১ পিএম

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জোনের ২০২৫ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মাজহারুল ইসলাম সভাপতি  ও  ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী রাফসানুর রাফি সাধারণ সম্পাদক করা হয়েছে।

রবিবার ( ২ ফেব্রুয়ারি ) বিকাল চারটায় জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে সাবেক সভাপতি সভাপতি শাহজালাল আহমেদ আকাশ নতুন কমিটি ঘোষণা করেন।

এ সময় বাঁধনের কেন্দ্রীয় সেক্রেটারি এবং বাঁধনের হল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জাবি জোনের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-  কেন্দ্রীয় প্রতিনিধি-  মোঃ সিফাতুল্লাহ ও মোঃ মারজানুল ইসলাম, সহ-সভাপতি- মোঃ সজিব চৌধুরী ও ফরিদা আক্তার ফারজানা, সহ-সাধারণ সম্পাদক- এস এম মঈন, সাংগঠনিক সম্পাদক- ইয়া আতিক শাহরিয়ান, সহ-সাংগঠনিক সম্পাদক- মোঃ অহেদুর রহমান, কোষাধ্যক্ষ- সোহানা আক্তার, দপ্তর সম্পাদক- ফারজানা তায়্যিবা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- জেবা হুমায়রা হুমায়রা,  তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক- ফাতেমা আক্তার, নির্বাহী সদস্য- মোঃ সোহান, ফারিহা জান্নাত ইভা, তাসনিম জিনাত তৃষা আক্তার

নতুন সভাপতি মোঃ মাজহারুল ইসলাম বলেন,  বাঁধনের কর্মী পরিচয়টাই আমার কাছে অনেক গর্বের ও সম্মানের। সাবজেক্ট কমিটি যেহেতু আমার উপর বিশ্বাস রেখে আমাকে বাঁধনের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন আমি অবশ্যই আমার সর্বোচ্চ চেষ্টা করবো। বাঁধন কে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে সকলের পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন। আর বাঁধন এর সকল সাফল্যই রক্তদাতাদের, আমি সবাইকে স্বেচ্ছায় রক্ত দান করতে আহ্বান করছি। 

এছাড়া তিনি আরও বলেন, আপনারা জানেন বাঁধন একটি গতিশীল স্বেচ্ছাসেবী মূলক সংগঠন।রক্তদান এবং রক্তদানে উদ্বুদ্ধকরণই এর মূল লক্ষ্য।আশা করি সকলের সহযোগিতায় এই দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারবো।

উল্লেখ, ২০২৪ সালের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংগঠনিক রিপোর্টে দেখা যায় এ বছর তাদের রক্ত সংগ্রহ ছিলো ১৮৬০ ব্যাগ।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close