সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নিজের জীবন নিয়ে সন্তুষ্ট সাফা, জীবনসঙ্গী চান শিক্ষিত ও ভালো মনের      ● শৈশবের ক্রাশ হৃতিক, এবার একসঙ্গে অভিনয় মিরনার      ● কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, একজনের মৃত্যু      ● নতুন পে স্কেলে বেতনের সঙ্গে মিলবে বকেয়া, বাড়ছে না ভাতা      ● ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদ      ● বালিয়াকান্দিতে মাদক ব্যবসায়ী আখ্যা দেওয়ার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন      ● শিবপুরে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ১ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড      ● বাবা নেই, মা-ও ছেড়ে গেছেন: অসহায় দুই এতিম শিশুর পাশে ‘স্বচ্ছতা গ্রুপ’      ● পাংশায় কাজী আব্দুল মাজেদ একাডেমির নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন      ● চুয়াডাঙ্গায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত      ● বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে: তারো আসো      ● পাইকগাছায় ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির      
ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি দিচ্ছেন তারেক রহমান
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১৮ পিএম

ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

 আগামী বুধবার সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামে শহিদ মোহাম্মদ মাসুদের পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করবে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। এ সময় লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরও উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা, সদস্য সচিব ও অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন।

এছাড়া ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হবে। এ সময় চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোহাম্মদ মাসুদ ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা ছিলেন। ২০১৬ সালে পুলিশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন তিনি। তিনি মিথ্যা মামলায় আটকের পর ক্রসফায়ারের শিকার হয়েছিলেন বলে অভিযোগ। তার স্ত্রী নবম শ্রেণিতে পড়ুয়া একটি কন্যা সন্তান নিয়ে অসহায় অবস্থায় জীবনযাপন করছেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close