রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমবে না: অ্যাটর্নি জেনারেল      ● ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের প্রাণহানি      ● হাম উপসর্গে এক দিনে আরও ৫ জনের মৃত্যু      ● বাঁধন এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত      ● পিএইচপির নিরাপত্তাত্রুটিতে ঝুঁকিতে কোটি কোটি ওয়েবসাইট      ● এলাকায় ডোবায় ইতালি পরিবহনের বাস      ● ছবি তৈরি থেকে বিক্রি, এআই দিয়ে আয়ের কৌশল      ● গাইবান্ধায় ৯ মাসে ৬,৮৪৯ মামলা নিষ্পত্তি      ● ৭.৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ      ● সহিংসতার পরও কি মাঠে গড়াবে এল ক্লাসিকো?      ● যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চমক দেখাবে সোনারগাঁ যুবদল       ● অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন      
ফের রিমান্ডে সালমান-আনিসুলসহ ৬ সাবেক মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৩৩ পিএম আপডেট: ০৩.০২.২০২৫ ২:৪৯ PM

গেছে বছর ২১ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক দায়ের করা  রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনিসহ ৬ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বাকি আসামিরা হলেন, সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, এবং শ্রমিক লীগ নেতা গোলাম সারওয়ার পিন্টু। 

সোমবার (৩ ফেব্রুয়ারি)  ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক রিমান্ডের এ আদেশ দেন। এদিন সকালে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক রিদুয়ানুল হক তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডে পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
 
অভিযোগে বলা হয়, গত ২০ জুলাই রাজধানীর বাড্ডা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন অটোরিকশাচালক হাফিজুল শিকদার। আসামিদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে তিনি ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close