শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যাচ্ছেন মির্জা ফখরুল-খসরু
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩৩ পিএম

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশ নিতে রবিবার (২ ফেব্রুয়ারি) ঢাকাত্যাগ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন দলের স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা রওনা করবেন।

বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ব্রেকফাস্ট প্রেয়ারে আমরা যাচ্ছি। এখানে কোনও আলোচনার বিষয় নেই। সাইড লাইনে হয়তো কিছু আলোচনা হবে, না হবে...।’

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, অনুষ্ঠানে আমন্ত্রিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রিপ্রেজেন্ট করবেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি লন্ডন থেকে আমেরিকায় যাবেন।’

ওয়াশিংটনে অনুষ্ঠেয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে গত ১০ জানুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতরা হলেন– ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী।

সঙ্গে আলাপকালে রবিবার বিকালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রত্যেক বছর আমেরিকায় ব্রেকফাস্ট প্রেয়ার হয়। এই অনুষ্ঠানে গ্লোবালি আমন্ত্রণ জানানো হয়। ৫ ডিসেম্বর সকালে অনুষ্ঠান হবে, সেখানে মার্কিন প্রেসিডেন্ট বক্তব্য দেবেন। কংগ্রেস, সিনেটের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।’

আমির খসরু উল্লেখ করেন, ব্রেকফাস্ট অনুষ্ঠানের পর সেদিন ডিনার হবে। পরেরদিন আবার ব্রেকফাস্ট হবে।

আগামী ৯ ফেব্রুয়ারি মির্জা ফখরুলসহ দেশে ফিরবেন বলে জানান সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রসঙ্গত, ইউএস কংগ্রেসনাল কংগ্রেসের নেতৃত্বে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে প্রেয়ার ব্রেকফাস্ট হবে। প্রার্থনা এবং আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একত্র করার প্ল্যাটফর্ম এটি।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close