বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশন
জাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১৭ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে আমরণ গণঅনশনে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার শিক্ষার্থীরা।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এই অনশন কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা ভর্তি পরীক্ষায় পোষ্য কোটাকে ‘অযৌক্তিক’ উল্লেখ করে দ্রুততম সময়ের মধ্যে এর সম্পূর্ণ বিলোপের দাবি জানান। দাবি পূরণ না হলে তারা অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

অনশনকারী শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের ৪৯ ব্যাচের মো. নাহিদ হাসান, গণিত বিভাগের নাসিম আল তারিক, মার্কেটিং বিভাগের ৫০ ব্যাচের মোহাম্মদ রায়হান, গণিত বিভাগের গালিব হাসান, নৃবিজ্ঞান বিভাগের নাজমুল হাসান লিমন, আইবিএ বিভাগের ফারহানা বিনতে জিগার ফারিনা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নাদিয়া রহমান অন্বেষা ও কাজী মেহরাব এবং আইন ও বিচার বিভাগের জাইবা জাফরিন নুভা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সদস্যসচিব তৌহিদ সিয়াম বলেন, পোষ্য কোটা একটি বৈষম্যমূলক ব্যবস্থা। আমরা দীর্ঘদিন ধরে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছি, কিন্তু প্রশাসন আমাদের দাবিকে গুরুত্ব দেয়নি। তাই বাধ্য হয়েই আমরা আমরণ অনশনে বসেছি।

আন্দোলনকারী মোহাম্মদ রায়হান বলেন, জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে অনেক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। এত ত্যাগ স্বীকারের পরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অযৌক্তিক পোষ্য কোটা বহাল থাকা দুঃখজনক ও লজ্জার।

সংবাদটি লেখার সময় পর্যন্ত অনশন চলছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close