বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গুচ্ছ ভর্তি বহাল দাবি
এবার ইউজিসির মূল ফটকে তালা দিলেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৫:৪৩ পিএম

২৪ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পদ্ধতি বহাল রাখার দাবিতে এবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেল পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের দাবির বিষয়ে কোনো নির্দেশনা না আসায় ইউজিসি ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন তারা।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থী সিয়াম হাাসান বলেন, ‘গতকাল ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আজকের মধ্যে সিদ্ধান্ত জানাবেন। তারা বলেছিলেন কঠোর নির্দেশনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছে রাখতে বাধ্য করা হবে। অথচ আজ দুপুর গড়িয়ে গেলেও আমরা কোনো নির্দেশনা পাইনি।’

ইউজিসি ফটকে তালা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘কিছুক্ষণ পর অফিস সময় শেষ। ইউজিসি বলতে পারে যে আজ তো অফিস আওয়ার শেষ, আগামীকাল দেখবে। সেজন্য আমরা চাই, আজকের মধ্যে নির্দেশনা আসুক। দাবি না মানা পর্যন্ত আমরা ইউজিসি ফটকের তালা খুলবো না।’

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনের সামনে এ কর্মসূচি শুরু করেন। এদিন, ‘২৪-এর বাংলায় ২৪ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ চাই’ লেখা ফেস্টুন ও ব্যানার নিয়ে শিক্ষার্থীরা সেখানে অবস্থান করেন। তাদের সঙ্গে কয়েকজন অভিভাবককেও অবস্থান করতে দেখা যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, রোববার (২৬ জানুয়ারি) ইউজিসি তাদের সঙ্গে আলোচনা করে সুপারিশ পাঠালেও তারা দৃশ্যমান কোনো ফল পাননি। এজন্য আজ আবারও অবস্থান নিয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

তাদের দাবি—২৪ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ পদ্ধতি বহাল রেখে রাষ্ট্রপতির আদেশ জারি করতে হবে। তাছাড়া গুচ্ছ পদ্ধতিতে কিছু যৌক্তিক সংস্কারও চান শিক্ষার্থীরা।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close