শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মীরসরাই কলেজে তারুণ্য মেলায় পিঠাপুলি ও চিত্রকলা প্রদর্শনী
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৫:৩২ পিএম

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগান নিয়ে মীরসরাই উপজেলা সদরস্থ মীরসরাই ডিগ্রী কলেজ প্রাঙ্গণে সোমবার (২৭ জানুয়ারী) দিনব্যাপী তারুণ্য মেলা ২৫’ বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। এসময় কলেজ প্রাঙ্গণে ১৪টি পিঠাপুলি ও চিত্রকলা ষ্টল মেলার সৌন্দর্য্যকে সমৃদ্ধময় করে তুলে। 

কলেজের অধ্যক্ষ রেজাউল করিম এর সভাপতিত্বে আয়োজিত মেলা মঞ্চে সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফী। এসময় আরো আরো বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ নাছির উদ্দিন, প্রফেসরবৃন্দ যথাক্রমে ইকবাল হোসেন, সাইফুল হক সিরাজী, উত্তম কুমার, আসমা আক্তার বীনা, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাকিব হোসেন। সবশেষে বিকেলে আলোচনায় বক্তব্যপ্রদানকালে প্রধান অতিথি আতিকুল ইসলাম লতিফী বলেন তরুণরা এই দেশ ও জাতির কর্ণধার। এদেরকে অবশ্যই সমাজের সর্বোচ্চ পর্যায়ে মেধা অর্জন করতে হবে যেন আগামীর পৃথিবীর জন্য যোগ্যতম নাগরিক হিসেবে গড়ে উঠে। তিনি সবাইকে মেধা, বিজ্ঞান চর্চা এবং পৃথিবীর কল্যাণে সবাইকে মনোনিবেশ করার আহ্বান জানান।

 দিনভর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ মেলায় বিভিন্ন ষ্টল প্রদর্শনীতে ১ম স্থান অর্জন করেন রংতুলি, ২য় স্থান অর্জন করে হিমেল হাওয়া। মীরসরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম জানান, জুলাই-আগস্ট স্মৃতির প্রতি সম্মান রেখে এ তারুণ্যের মেলা। শিক্ষার্থীরা আগামী দিনের কর্ণধার। তারুণ্যের মেলা শিক্ষার একটি অঙ্গ। শিক্ষার্থীদের লেখা পড়ার প্রতি আরো মনোযোগী করবে এই তারুণ্যের মেলা।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close