সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন      ● পাংশায় মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে ৪ জনের কারাদণ্ড      ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ মৃত্যু      ● ভূমিহীনদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন      ● ১১২১ কোটি টাকা আত্মসাৎ-পাচারের অভিযোগে দুদকের তিন মামলা      ● সাভার-আশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানায় ছুটি      ● আন্দোলনের নামে সহিংসতায় ভিন্ন উদ্দেশ্য: স্বরাষ্ট্রমন্ত্রী      ● মেসির পছন্দের তালিকায় লেভারকুসেনের মাজা      ● অপরিচিত মানুষের সঙ্গে কথা বলার আনন্দ      ● শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর নতুন গান      ● পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে আমন ধানের বাম্পার ফলন      ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৭০      
টাঙ্গাইলে চিকিৎসাধীন দুস্থদের পাশে ‌‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ৫:২১ পিএম

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অসুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'। 

শনিবার (২৫ জানুয়ারি) জেলার মুক্তিযোদ্ধার সন্তানদের নিজস্ব অর্থায়নে 'শীতবস্ত্র বিতরণ কর্মসূচি-২০২৫' এর অংশ হিসেবে দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা অসুস্থ দুস্থ শীতার্তদের মাঝে বিতরণের জন্য উক্ত শীতবস্ত্র ২৫০শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ খন্দকার সাদিকুর রহমানের নিকট হস্তান্তর করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ৭১'এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব), টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডাঃ আব্দুল মতিন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট এর সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মিজান, টাঙ্গাইল জেলা ইউনিট এর সহ-সভাপতি ডাঃ একেএম শোয়াইবুর রহমান, সোহেল সোহরাওয়ার্দী, ইঞ্জিনিয়ার রবিউল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সজীব রহমান, ফেরদৌস আরা ডায়না, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী শায়লা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন মিয়া, মোঃ ইমদাদুল হক, মহিলা বিষয়ক সম্পাদক কাজী নুসরাত ইয়াসমিন, সমাজ কল্যাণ সম্পাদক শিউলি খান সনি, বাসাইল উপজেলা শাখার আহ্বায়ক শামীমা খান সীমা, টাঙ্গাইল সদর উপজেলা শাখার সদস্য সচিব রিফাত খান প্রমূখ।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close