বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পিএসএলে লিটন-রিশাদ পাবেন ৩০ লাখ ও নাহিদ ৫০ লাখ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১:১০ পিএম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরকে সামনে রেখে সোমবার (১৩ জানুয়ারি) লাহোর ফোর্টে অনুষ্ঠিত হয়েছিল প্লেয়ার্স ড্রাফট। যেখানে ৩৯ বাংলাদেশি ক্রিকেটারের নাম উঠেছিল। কিন্তু দল পেয়েছেন মাত্র তিন বাংলাদেশি। তারা হলেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও লিটন দাস।

বাংলাদেশের তিন ক্রিকেটারের মধ্যে এবার সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন তরুণ পেসার নাহিদ রানা। গোল্ড ক্যাটাগরি থেকে বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। এই ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের পারিশ্রমিক ৫০ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকারও বেশি।

অন্যদিকে লিটন দাস এবং রিশাদ হোসেন দুজনই ড্রাফটে সিলভার ক্যাটাগরিতে দল পেয়েছেন। এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাদের পারিশ্রমিক ধরা হয়েছে ২৫ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা।

সিলভার ক্যাটাগরি থেকে রিশাদকে দলে ভিড়িয়েছে লাহোর ক্যালান্দার্স। আর চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়া লিটন দাসকে দলে ভিড়িয়েছে করাচি কিংস।

এবারের ড্রাফটে বাংলাদেশের ৩৯ জন ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। বাংলাদেশিদের মধ্যে নিলামে প্রথমে ডাকা হয় এই দুই তারকার নাম। কিন্তু তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা ১ লাখ ৩০ হাজার ডলার থেকে দেড় লাখ ডলার পর্যন্ত পেয়ে থাকেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সোয়া এক কোটি টাকার মতো।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close