রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দুবাইয়ে প্রবাসীর ৯৬ লাখ টাকা চুরি, অর্থের ভাগ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান      ● আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ      ● সেবাগ্রহীতাদের আস্থা অর্জনে পুটিয়া ইউনিয়ন পরিষদ      ● মতিঝিলের চেয়ে ব্যয়বহুল, তবু আগারগাঁওয়ে যেতে চায় আইডিআরএ      ● মোংলা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মামুনের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ       ● কেন্দুয়ায় গণধর্ষণের শিকার তরুণী, আটক-৩      ● সাইবার ঝুঁকিতে জনতা ব্যাংকের ওয়েবসাইট, মেরামতের কাজ চলছে      ● নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, অল্প অল্প করে বাজার করছেন ক্রেতারা      ● সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন      ● ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’: তাজনূভা জাবীন      ● নির্বাচনের আগে ইসরায়েলে সরকারবিরোধী বিক্ষোভ      ● শাবিপ্রবির হলে কাপড় কাটার ঘটনায় ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা      
ফতুল্লায়
চালক হারেজকে খুন করে দুই অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ১:৫০ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যারেজে হারেজ মিয়া (৪৫) নামে এক চালককে খুন করে দুইটি ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) লুটে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে ফতুল্লার পিলকুনী পশ্চিমপাড়া এলাকায় শুক্কুর আলীর গ্যারেজে এই ঘটনা ঘটে।

নিহত হারেজ মিয়া নীলফামারী সদরের তালুক মানুষমারা এলাকার মৃত গফুর মিয়ার ছেলে। তিনি শুক্কুর আলীর গ্যারেজে থেকে ইজিবাইক চালাতেন।

নিহতের শ্যালক মুসফিকুর রহমান পরিচয় শনাক্ত করে বলেন, ৩ থেকে ৪ দিন যাবত শুক্কুর আলীর গ্যারেজে থাকেন হারেজ মিয়া। এর আগে অন্য গ্যারেজে থেকে ইজিবাইক চালাতেন। হারেজ মিয়ার ৪ কন্যা ও স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। সকাল ৮টায় গ্যারেজের মিস্ত্রী খোরশেদ জানান হারেজ খুন হয়েছেন।

মিস্ত্রী খোরশেদ বলেন, সকাল সাড়ে ৭টায় গ্যারেজে এসে দেখি হারেজ কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছে। তখন তাকে গাড়ি নিয়ে বের হওয়ার জন্য ডাকি। কোনো সাড়াশব্দ না পেয়ে মাথা থেকে কম্বল সরাতেই দেখি রক্তাক্ত নিথর দেহ। এরপর গ্যারেজ মাহজনকে জানাই। মাহজন এসে দেখেন ৪টি গাড়ির মধ্যে দুটি নেই। দুর্বৃত্তরা হারেজকে মাথায় ও মুখে আঘাত করে হত্যার পর দুটি ইজিবাইক নিয়ে গেছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close