বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লাউখেত পাহারা দেওয়ার সময় কৃষককে পিষে মারলো বন্যহাতি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ১:৫৭ পিএম

কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালীতে ক্ষেত পাহারারত এক কৃষক বন্যহাতির আক্রমণে নিহত হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষক ফরিদুল আলম (২৭) দক্ষিণ ঘুনিয়া এলাকার মৃত আলী আহমদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ ঘুনিয়ার পাহাড়ি এলাকায় কৃষক ফরিদুল আলমের একটি লাউক্ষেত রয়েছে। তিনি রাতে সেটি পাহারা দেন। গত পক্ষকাল ধরে একটি দলছুট বন্যহাতি ওই এলাকার ফসলি জমিতে হানা দিয়ে নষ্ট করছে ক্ষেত-খামার। নিজের লাউক্ষেত পাহারা দেওয়ার সময় হঠাৎ হাতির সামনে পড়েন ফরিদুল। এসময় দৌড়ে পালানোর চেষ্টা করেও তিনি রক্ষা পাননি।

হাতিটির পায়ের আঘাতে শরীরের একাংশ ছিন্ন-ভিন্ন হয়ে গেছে। রাত ১২টার দিকে হাতিটি বনের ভেতরে ঢুকে গেলে স্থানীয়রা ফরিদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, শুনেছি ক্ষেত পাহারা দেওয়ার সময় মাঝরাতে হঠাৎ বন্যহাতির সামনে পড়ে আক্রমণের শিকার হন ফরিদ। তিনি নিজেকে রক্ষা করতে পারেননি। হাতিটি তাকে পায়ে পিষে হত্যা করে। নিয়মানুসারে বন বিভাগের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close