সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ ইউএনও মারজান হোসাইন      ● আনভীর স্টেডিয়ামের প্রস্তুতিতে সন্তুষ্ট বিসিবি      ● শিবপুরে শত্রুতার জেরে পুকুরে বিষপ্রয়োগ: ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ      ● নতুন বন্ধু পাতানোর দিন আজ, অটুট থাকুক পুরোনো বন্ধন      ● পদত্যাগের ঘোষণা দিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক      ● সুখী হতে নিজের সম্পর্কে যে ৫ ধারণা বদলাতে পারেন      ● ইলন মাস্কের তথ্যচিত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক      ● সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে গনমাধ্যমকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ       ● জামালপুরে উইজডম ল্যাব. স্কুলের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ      ● সংবাদ সম্মেলনে ইশরাক, পদত্যাগ নিয়ে কী বলবেন?      ● পঞ্চগড়ে অপপ্রচার ও অপ-সাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা      ● জাতি-ধর্ম-বর্ণে কোনো বিভেদ নয়, সবাই বাংলাদেশি: এলজিআরডি মন্ত্রী       
রাষ্ট্রপক্ষের আপিল খারিজ, তারেক রহমানের চার মামলা বাতিলের রায় বহাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ১১:৪০ AM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির চারটি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

রোববার (৫ জানুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

গত ২৩ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে গতকাল শনিবার (৪ জানুয়ারি) লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। আবেদনে রাষ্ট্রপক্ষ বলে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন, তা সঠিক হয়নি।

প্রসঙ্গত, ২০০৭ সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করেন। মামলা দায়েরের বৈধতার প্রশ্নে হাইকোর্টে ফৌজদারি কার্যবিধির ৫৬১ (ক) ধারায় আবেদন করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close